মার্কিন পণ্যে পাল্টা ৫০ শতাংশ শুল্ক আরোপ কানাডার

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: হোয়াইট হাউসের নতুন আমদানি করের জবাবে যুক্তরাষ্ট্রের কয়েকশ পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে কানাডা।২৬ আগস্ট এই আইটেমগুলোকে নতুন করে শুল্ক তালিকায় যুক্ত করা হয়।প্রধানমন্ত্রী মার্ক কার্নির সরকার ঘোষণা করেছে, কানাডার সীমান্তে প্রবেশের সময় মার্কিন ইস্পাত, অ্যালুমিনিয়াম, আসবাবপত্র, গলফ ক্লাব, দুধ ও পোশাকের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ট্যাক্স ধার্য করা হবে।

Manual4 Ad Code

২০২৪ সালের ডেটা অনুযায়ী, আগামী ৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপের আওতায় আসবে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত ২৭.৬ বিলিয়ন কানাডীয় ডলার সমমূল্যের পণ্য। মার্কিন সুরক্ষাবাদী নীতির কারণে ক্ষতিগ্রস্ত ইস্পাতের মতো স্থানীয় শিল্পগুলোকে রক্ষায় মূল নজর দিচ্ছে কার্নি সরকার।

Manual6 Ad Code

যেসব খাতে শুল্ক আরোপ হচ্ছে

এই তালিকায় রয়েছে আধা-প্রস্তুত পণ্য, ফ্ল্যাট-রোল্ড স্টিল, স্টেইনলেস স্টিলের বার ও রড। এসব পণ্যের অনেকগুলোর ওপর ৫০ শতাংশ ট্যাক্স বসানো হলেও ধাতুর তৈরি কিছু ডেরিভেটিভ পণ্য এর ওপর কম হারে শুল্ক রাখা হয়েছে।দুধ, ক্রিম এবং হুই পণ্যের ওপর ৫০% শুল্ক এবং পনির ও ছানার ওপর ২৫ শতাংশ ট্যাক্স ধার্য করা হয়েছে।

টয়লেট পেপার, ফেসিয়াল টিস্যু এবং অন্যান্য কাগজ ও পেপারবোর্ড এর অন্তর্ভুক্ত। চুলা, ফ্রিজ, ডিশওয়াশার, ওয়াশিং মেশিন, রেডিয়েটর, এয়ার কন্ডিশনার এবং ওয়াটার হিটারসহ বিভিন্ন সামগ্রী এই করের আওতায় আসবে। লন মোয়ার, চেইন স, টাওয়ার ক্রেন এবং ইন্ডাস্ট্রিয়াল রোবট এই তালিকার অন্যতম লক্ষ্য।

Manual4 Ad Code

রেল লোকোমোটিভে ২৫ শতাংশ, মোটরসাইকেলে ৫০ শতাংশ এবং ট্রেইলারে ২৫ শতাংশের ওপর শুল্ক আরোপ করা হয়েছে।পাল্টা এই শুল্ক ঘোষণার পাশাপাশি ক্ষতিগ্রস্ত শ্রমিক ও ব্যবসাগুলোকে সহায়তা দিতে ৭.৫ বিলিয়ন কানাডীয় ডলারের একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে কানাডা, যার মধ্যে রয়েছে ঋণসুবিধা এবং কর্মসংস্থান বীমায় কিছু পরিবর্তন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code