বিএনপি একদিন ঘুরে দাঁড়াবে: রিজভী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্ক: বিএনপি একদিন ঘুরে দাঁড়াবে- এমন আশার কথা জানিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘জনগণের শক্তির ওপর বিশ্বাস করে আন্দোলন চলছে। তারা সাময়িকভাবে নির্যাতিত কিন্তু একদিন এগুলো প্রতিঘাত হিসেবে ঘুরে দাঁড়াবে।’

Manual7 Ad Code

মঙ্গলবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

Manual8 Ad Code

রিজভী বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ১৫ বছর ধরে তৈরি করা হয়েছে গণতন্ত্রকামী ও বিরোধী প্রতিপক্ষকে নির্মূল করার জন্য। তারাই ক্ষমতায় থাকার নিশ্চয়তা দিতে পারছে। জনগণকে দরকার নেই। এই পরিস্থিতি চলতে পারে না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আজ–কালের মধ্যে ১৪ দলের আসন ভাগাভাগি চূড়ান্ত করা হবে। এ প্রসঙ্গে রিজভী বলেন, ‘এটা ভাগাভাগির নির্বাচন। বিভিন্ন রাজনৈতিক দল থেকে ভাগিয়ে নিয়ে আসা হচ্ছে।’

রিজভী বলেন, ‘তথাকথিত জোটের যারা একটু মনঃক্ষুণ্ণ হচ্ছেন, তাদের হালুয়া–রুটির কিছু অংশ দিয়ে নির্বাচনের ঘোষণা দেবে। যার ফলাফল ৭ জানুয়ারি ঘোষিত হবে। এখানে জনসাধারণের ইচ্ছা কোনো বিষয় নয়।’

Manual6 Ad Code

‘বিদেশি শক্তির ওপর নির্ভর করে বিএনপি একে-ওকে বকাঝকা করে না’ উল্লেখ করে বিএনপির এই নেতা দাবি করেন, বিএনপি ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ বিভিন্ন রাষ্ট্রদূতের কাছে গিয়ে ধরনা দিত এবং বিদেশে গিয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে কথা বলত।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code