মার্কেট খুলবে জোন অনুযায়ী, বন্ধ থাকবে রাস্তার পাশের দোকান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট,ঢাকা: স্বাস্থ্যবিধি মেনে জোন বা এলাকা অনুযায়ী মার্কেট বা দোকান-পাট খোলা হবে। তবে রাস্তার পাশের দোকান-পাট খোলা যাবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। একই সঙ্গে দোকান মালিক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতেই সীমিত পরিসরে দোকান-পাট ও শপিংমল খোলার অনুমতি দেওয়া হয়েছে এবং কেউ চাইলে নাও খুলতে পারেন বলে জানান তিনি।

Manual5 Ad Code

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় গৃহীত পদক্ষেপ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা জোন ওয়াইজ মার্কেট খোলার চিন্তা করছি। যাতে জনসাধারণকে বাইরে বা দূরে যেতে না হয়। যে এলাকায় লোকজন থাকে তার কাছাকাছি মার্কেটগুলো খোলার ব্যবস্থা করা হবে। তবে মার্কেটে যে অনেক ক্রেতা হবে সে সম্ভাবনা খুবই কম। এজন্য ঢাকা শহরকে কয়েকটা জোনে ভাগ করা হবে যাতে জনসাধারণকে দূরে যেতে না হয়।মানুষ যেন হাঁটাপথের মধ্যে কাছাকাছি স্থানে মার্কেটে পৌঁছাতে পারে সে ধরনের চিন্তাভাবনা করছি। দুএকদিনের মধ্যে সে চিত্রটাও আমরা পেয়ে যাবো। করোনা ভাইরাসের চলমান পরিস্থিতির উন্নতি না হলে রমজানে খুলবে না দেশের অন্যতম সেরা শপিংমল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও যমুনা ফিউচার পার্ক। মার্কেট না খোলার পক্ষেই নিউমার্কেট দোকান মালিক সমিতিও৷

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code