মালয়েশিয়ায় বাড়ছে সুস্হতার হার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

আহমাদুল কবির,মালয়েশিয়া:

Manual2 Ad Code

মালয়েশিয়ায় টানা লগডাউন আর কড়াকড়ি আরোপের কারনে কমতে শুরু করেছে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা।
করোনাকে পররাজত করে বাড়ছে সুস্থতার হার। তবে সেদেশে অবস্থানকারীদের মধ্যে ৬৩ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৬০১ অভিবাসী করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ফেসবুক পেজে বিদেশি অভিবাসীদের করোনায় আক্রান্তের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তথ্য জানা গেছে, মালয়েশিয়ায় সর্বমোট ৬০১ বিদেশি অভিবাসীরা করোনায় আক্রান্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ইন্দোনেশিয়ার ১০৮ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে ফিলিপাইনের ১০৪ জন। তৃতীয় অবস্থানে রয়েছেন বাংলাদেশের ৬৩ জন। এছাড়াও ইন্ডিয়ার ৬০ ও পাকিস্তানের ৫১জন। বাকিরা অন্যান্য দেশের নাগরিক। আক্রান্তদের মধ্যে ৩ জন বিদেশীর মৃত্যু হয়েছে। তবে মৃত ব্যক্তিদের দেশের নাম প্রকাশ করা হয়নি। বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে ৬০১ জন আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠছে ২৪২ জন। এ ছাড়া এখনো চিকিৎসাধীন রয়েছেন ৩৫৬ জন। শুক্রবার দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে মাত্র ৬৯ জন। তার বিপরীত সুস্থ হয়ে উঠছে ২০১ জন। মৃত্যু হয়েছে ২ জনের। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২৫১ এবং সুস্থ হয়েছেন ২৯৬৭ জন। মৃত্যু হয়েছে সর্বমোট ৮৬ জনের।
এদিকে চলমান লকডাউন মুভমেন্ট কন্ট্রোল এমসিও অমান্য করায় গত দুই দিনে ২শতাধিক গ্রেফতার করা হয়েছ।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code