মুমূর্ষু রোগীর জন্য রক্ত মিলছে ফোন কলেই, সাতক্ষীরা পুলিশের উদ্যোগ

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

মুমূর্ষু রোগীকে রক্ত দেয়ার উদ্যোগ নিয়েছে পুলিশ। রক্তের জন্য যোগাযোগ করা মাত্র রোগীকে রক্ত দেয়ার ব্যবস্থা করা হবে। এজন্য পুলিশ সদস্যরা একটি কন্ট্রোল রুম পরিচালনা করবেন। রোগী যাতে দ্রুত রক্ত পেতে পারেন সেজন্য একজন অতিরিক্ত পুলিশ সুপার দায়িত্ব পালন করবেন। এমন মানবিক উদ্যোগ নিয়েছে সাতক্ষীরা জেলা পুলিশ।

Manual7 Ad Code

এর মধ্যে সাতক্ষীরা জেলার ১৪০০ পুলিশ সদস্যের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। তাদের মধ্যে যারা রক্ত দিতে সমর্থবান এবং ইচ্ছুক তাদের তালিকা করা হয়েছে। মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে তারা সাহায্য করছেন। পুলিশের এ ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা। অনেকে এ কার্যক্রমকে ‘মানবিক পুলিশিং’ বলে মন্তব্য করেছেন।

জানতে চাইলে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান যুগান্তরকে বলেন, পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে ‘মুমূর্ষু রোগীদের রক্ত’ দিয়ে সহায়তা করার উদ্যোগ নেয়া হয়। এরই মধ্যে জেলার অনেক মানুষ রক্তের জন্য পুলিশের শরণাপন্ন হয়েছেন। আমরাও তাদের রক্ত দিয়ে সহায়তা করেছি। তিনি বলেন, সক্ষমতা অনুযায়ী এবং যাদের রক্ত কেনার সামর্থ্য নেই- এমন রোগীকে প্রাধান্য দিয়ে রক্ত দেয়া হচ্ছে।

কেন্দ্রীয়ভাবে পুলিশ এ উদ্যোগ নিলে কেমন হবে? জানতে চাইলে সাজ্জাদুর রহমান বলেন, আমরা ইউনিটভিত্তিক উদ্যোগ নিয়েছি। কেন্দ্রীয়ভাবে নিলে অবশ্যই ভালো হবে। তিনি বলেন, রক্ত দেয়ার বিষয়টি মানুষ মনে রাখে। এতে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও দৃঢ় হবে।

পুলিশ সদর দফতর সূত্রে জানা যায়, জনগণের ভোগান্তি লাঘব করতে পুলিশ এরই মধ্যে বিভিন্ন কর্মসূচি নিয়েছে। এর মধ্যে জাতীয় জরুরি সেবা সেন্টার-৯৯৯, অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স প্রদান, অভিযোগ শুনতে ও ব্যবস্থা নিতে ‘আইজিপিস কমপ্লেইন সেল’ ব্যাপক সাড়া ফেলেছে। এর মধ্যে পুলিশ সদস্যরা সাধারণ মানুষকে রক্ত দিয়ে সহায়তা করার মতো কর্মসূচি নিলে সাধারণ মানুষ আরও উপকৃত হবেন।

জানতে চাইলে পুলিশের সাবেক আইজি নুর মোহাম্মদ যুগান্তরকে বলেন, পুলিশে এখন অনেক পরিবর্তন এসেছে। এখানে মেধাবীদের ভিড় অনেক। তারা চান এ বিভাগ জনবান্ধব হোক। তারা মানবিক পুলিশিং করতে অভ্যস্ত হচ্ছে। এটা আমাদের জনবহুল দেশের জন্য খুবই প্রয়োজন। আমরা চাই পুলিশ যেন মানুষের বিপদে প্রথম হাজির হয়। তিনি বলেন, রক্তদান কর্মসূচি আগেও কম-বেশি চালু ছিল। এটা মানুষের অতীব প্রয়োজন। এ সেবা নিশ্চিত করতে পারলে পুলিশের ভাবমূর্তি অনেকগুণ বেড়ে যাবে।

সাতক্ষীরা জেলা পুলিশ সূত্র জানায়, পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে ‘পুলিশকে সহায়তা করুন পুলিশের সেবা গ্রহণ করুন’- এ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ সুপারের নেতৃত্বে সম্প্রতি রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়।

Manual2 Ad Code

পুলিশের এ সেবামূলক কার্যক্রম ঘোষণার পর অনেকে সেবা নিয়েছেন পুলিশের কাছ থেকে। এমন একজন হলেন মিজানুর রহমান। যুগান্তরকে তিনি বলেন, বাবার অপারেশনের জন্য পাঁচ ব্যাগ রক্তের প্রয়োজন হয়েছিল। দুই ব্যাগ আত্মীয়দের কাছ থেকে সংগ্রহ করি। বাকি রক্ত সংগ্রহ করতে পারছিলাম না। টাকাও নেই যে রক্ত কিনে অপারেশন করাব। এ অবস্থায় জানতে পারি পুলিশের কাছে গেলে রক্ত পাওয়া যাবে। প্রথমে ভয়ে যেতে চাইনি। পরে যোগাযোগ করলে বাকি সব রক্ত পুলিশ সদস্যরা দেন।

জানতে চাইলে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা যুগান্তরকে বলেন, এটা একটি মহতী ও ভালো উদ্যোগ। এ ধরনের কার্যক্রম মানুষ মনে রাখে। ##

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code