পাইকগাছা সোলাদানায় ভাঙ্গা হাড়িয়া ভাঙ্গন : চেয়ারম্যানের সহযোগিতায় বাঁধ নির্মাণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

পাইকগাছা, (খুলনা) :
পাইকগাছায় সোলাদানা ইউনিয়নে আম্পানে ক্ষতিগ্রস্থ বয়ারঝাপার ভাঙ্গা হাড়িয়ায় পূর্ণিমার অস্বাভাবিক পানির চাপে আবারো ভেঙ্গে গেছে। বুধবার সকালে সোলাদানা ইউপি চেয়ারম্যান এস,এম, এনামুল হক স্বেছাশ্রমের মাধ্যমে বাঁধের কাজ শেষ করেছে। এ সময় এনামুল হক বলেন, বয়ারঝাপার ভাঙ্গন কবলিত এলাকা ভাঙ্গা হাড়িয়া আম্পানে ভেঙ্গে যায়। তাৎক্ষনিকভাবে ঠেকানো হলেও পরবর্তীতে পুর্ণিমার জোয়ারে অস্বাভাবিক পানির চাপে আবারো ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এলাকাবাসী ঝুকির মধ্য রয়েছে।স্থায়ীভাবে বাঁধ রক্ষায় সরকারি সহায়তা ছাড়া সম্ভব নয়। এ সময় চেয়ারম্যানের বাঁধ নির্মাণে সহযোগিতা করেন, ইউপি সদস্য ঠাকুরদাস সরদার, আবু সাঈদ মোল্লা, কল্যাণী মন্ডল, সিদ্দিক শিকারী, নূর ইসলাম, আব্দুস সবুর, আবুল কাশেম, নুরুল ইসলাম, আজিজুর রহমান লাভলু ও রকি বিশ্বাস।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code