মেকআপ করে ট্রলের শিকার রানু মন্ডল

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

ইন্টারনেট সেনসেশন রানু মন্ডল। কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের ‘প্যায়ার কা নাগমা’ গানটি গেয়ে রাতারাতি সামাজিক যোগযোগমাধ্যমে আলোচিত হন। এরপর হিমেশ রেশমিয়ার হ্যাপি হার্ডি অ্যান্ড হির সিনেমার ‘তেরি মেরি কাহানি’ গানে কণ্ঠ দিয়ে বিশেষ খ্যাতি পান।

Manual6 Ad Code

 

তবে বেশ কয়েকদিন ধরে নেতিবাচক খবরেই বেশি আসছেন রানু মন্ডল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে এক ভক্তের সঙ্গে তাকে বাজে ব্যবহার করতে দেখা যায়। এ নিয়ে সেই সময় বেশ সমালোচিতও হন এই শিল্পী।

Manual4 Ad Code

 

এবার মুখে মেকআপ ও ঝলমলে পোশাক পরে ট্রলের শিকার হয়েছেন রানু মন্ডল। সামাজিক যোগাযোগমাধ্যমে মেকআপ অবস্থায় তার ছবি ও কিছু ভিডিও প্রকাশ পেয়েছে। এরপর থেকেই নেটিজেনদের বিদ্রূপের শিকার হচ্ছেন তিনি।

 

Manual3 Ad Code

এক সময় পশ্চিমবঙ্গের রানাঘাট স্টেশন চত্বরে ছিল তার বাস। কিন্তু সেখান থেকে এখন তিনি বলিউডে প্লেব্যাক গায়িকা। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা যাচ্ছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code