তুরস্ক কি ‘ন্যাটোর বিমানঘাঁটিতে’ এস-৪০০ ব্যবহার করছে?

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ 

রাশিয়ার কাছ থেকে কেনা আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ ইনকিরলিক বিমানঘাঁটিতে নিয়ে গেছে তুরস্ক—এমন খবর জানিয়েছে দুবাইভিত্তিক গণমাধ্যম স্কাই নিউজ আরাবিয়া। এতে মূলত মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার খবর গুরুত্ব পায় বেশি।

Manual5 Ad Code

 

 

স্কাই নিউজ আরাবিয়া টুইটারে মার্কিন প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তার বরাতে লিখেছে, তুরস্ক এস-৪০০ ব্যাটারি ইনকিরলিক বিমানঘাঁটিতে নিয়ে এসেছে। যে বিমানঘাঁটি যুক্তরাষ্ট্র ও ন্যাটো ব্যবহার করে।

এদিকে বুধবার তুরস্কের গণমাধ্যম ডেইলি সাবাহর কাছে দেশটির সেনাবাহিনীর কর্মকর্তারা স্কাই নিউজ আরাবিয়ার দাবিকে প্রত্যাখ্যান করেছেন।

Manual7 Ad Code

রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনা নিয়ে তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ফলে, তুরস্ককে আধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ প্রকল্প থেকে বাদ দেওয়া হয়।

Manual8 Ad Code

এদিকে তুরস্ক নতুন করে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কিনতে যাচ্ছে বলে খবর প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। এর প্রতিক্রিয়ায় ইতোমধ্যে আঙ্কারার ওপর নিষেধাজ্ঞার হুমকি দিয়ে রেখেছে ওয়াশিংটন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code