মেগা প্রকল্পের মাধ্যমে অর্থনৈতিক অগ্রযাত্রা ত্বরান্বিত হচ্ছে: প্রধানমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: বৈদেশিক আর্থিক সহায়তায় বাস্তবায়িত মেগা প্রকল্পগুলোর মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ব্যাহত নয়, বরং ত্বরান্বিত হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের অর্থনৈতিক, সামাজিক ও সব ক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রয়োজন মোতাবেক প্রকল্প গ্রহণ করা হচ্ছে উল্লেখ প্রধানমন্ত্রী বলেন, ‘এসব প্রকল্পে বৈদেশিক অর্থায়ন থাকায় প্রকল্প সংক্রান্ত আমদানি ব্যয়, দেশের বৈদেশিক মুদ্রার ভারসাম্যে কোনও বিরূপ প্রভাব ফেলবে না।’ বুধবার (১৫ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির ফখরুল ইমামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। সরকার প্রধান জানান, প্রকল্পগুলো বাস্তবায়নকালে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। প্রকল্প কেন্দ্রিক অনেক ব্যাকওয়ার্ড ও ফরোয়ার্ড লিংকেজ শিল্প/ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছে। ফলে পরোক্ষভাবে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা মূলত ব্যাহত হওয়ার পরিবর্তে ত্বরান্বিত হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code