সিলেটে গ্যাস, বিদ্যুৎ বন্ধ থাকবে বৃহস্পতিবার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

আগামী ৩ ডিসেম্বর বৃহস্পতিবার সিলেট মহানগরীতে টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এদিন সিলেট নগরীর বেশ কিছু এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহও বন্ধ থাকবে।

বিষয়টি সোমবার (৩০ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী।

Manual4 Ad Code

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিক্রয় ও বিতরণ বিভাগ-২ (বিউবো) সিলেট দপ্তরের নিয়ন্ত্রণাধীন ৩৩/১১ কেভি উপশহর উপকেন্দ্রের ৩৩ কেভি ফিডারের জরুরি মেরামত ও সংরক্ষণ এবং ৩৩ কেভি ফিডারের Right Of Way বরাবর গাছের শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য আগামী ৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা নগরীর বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

Manual5 Ad Code

এলাকাগুলো হচ্ছে- শাহজালাল উপশহর, তেররতন, সাদাটিকর, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, লাকড়ীপাড়া, সবুজবাগ, হাতিবাগ, রাজপাড়া, সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, খারপাড়া বালুচর, এমসি কলেজ রোড, মিতালী টিলা, আল-ইছলাহ আবাসিক এলাকা।

Manual4 Ad Code

গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

 

 

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code