একই কৃষককে বারবার ঋণ না দেওয়ার নির্দেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: একই কৃষককে বারবার ঋণ না দেওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক থেকে রবিবার (১ জানুয়ারি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

Manual2 Ad Code

এতে বলা হয়েছে, কৃষি ঋণ বিতরণের পরিধি একই কৃষকের মধ্যে সীমাবদ্ধ না রেখে যাচাই-বাছাই এর মাধ্যমে নতুন কৃষককে অগ্রাধিকার ভিত্তিতে ঋণ দিতে হবে। একইসঙ্গে নতুন কৃষককে কী পরিমাণ ঋণ দেওয়া হয়েছে তা ত্রৈমাসিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে জানাতে হবে।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, অবশ্য যৌক্তিক বিবেচনায় একই পরিবারের একাধিক ব্যক্তিকে কৃষি ও পল্লী ঋণ বিতরণ করা যাবে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code