যুদ্ধ শেষে চুক্তিতে আগ্রহী নয় ইরান : আরাকচি

লেখক: Rumie
প্রকাশ: ১ মাস আগে

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের কোনো আগ্রহ নেই। তেহরান যুদ্ধ শেষ করতে একটি চুক্তি চায় বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। তেহরান থেকে এএফপি জানায়, রোববার সম্প্রচারিত ফেস দ্য ন্যাশন  অনুষ্ঠানে সিবিএস’কে দেওয়া সাক্ষাৎকারে আরাকচি বলেন, ‘আমরা যথেষ্ট স্থিতিশীল এবং শক্তিশালী। আমরা কেবল আমাদের জনগণকে রক্ষা করছি।’ তিনি বলেন, ‘আমরা আমেরিকানদের সঙ্গে কথা বলার কোনো কারণ দেখছি না। কারণ আমরা যখন তাদের সঙ্গে আলোচনা করছিলাম, তখনই তারা আমাদের ওপর হামলা চালানোর সিদ্ধান্ত নেয়।’

Manual8 Ad Code

তিনি আরও বলেন, ‘আমেরিকানদের সঙ্গে কথা বলার ভালো কোনো অভিজ্ঞতা নেই।’ শনিবার ট্রাম্প বলেন, ইরান একটি চুক্তি করতে চায়, তবে বর্তমান শর্তে তিনি কোনো চুক্তি করতে প্রস্তুত নন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।এ বিষয়ে আরাকচি বলেন, ‘আমরা কখনো যুদ্ধবিরতি চাইনি এবং আমরা এমনকি আলোচনার অনুরোধও করিনি।’ তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ রপ্তানি পথ হরমুজ প্রণালী দিয়ে নির্দিষ্ট তেলবাহী জাহাজ চলাচলের বিষয়ে আলোচনা করতে আগ্রহী দেশগুলোর সঙ্গে ইরান কথা বলতে প্রস্তুত।আরাকচি বলেন, ‘আমি নির্দিষ্ট কোনো দেশের নাম বলতে পারছি না। তবে বেশ কয়েকটি দেশ আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, যারা তাদের জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে চায়।’

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code