‘যে দেশে নিরাপত্তা নাই সে দেশে আর খেলতে যাবো না’

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

 স্পোর্টস ডেস্ক:: এ মুহূর্তে নিউজিল্যান্ডে খেলার কোন অবস্থাই নেই, তাই সিরিজ বাতিল করা হয়েছে। আপাতত ক্রিকেটারদের নিরাপত্তাই প্রাধান্য পাবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

Manual4 Ad Code

শুক্রবার (১৫ মার্চ) দুপুরে নিজ বাসায় সাংবাদিকদের তিনি আরো জানান, দ্রুততম সময়ে ক্রিকেটারদের দেশে ফিরিয়ে আনা হবে।

Manual5 Ad Code

পাপন বলেন, এখন ওরা সবাই নিরাপদে আছে। এছাড়া আমরা দুই টিম মিলে আলাপ করেই খেলাটা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। প্রত্যেক দেশকেই এ ব্যাপারে সতর্ক হতে হবে এবং প্রত্যেকটা টিমকেও সতর্কও হতে হবে।

এসময় খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, আমরা যেভাবে নিরাপত্তা তাদের দিয়ে থাকি, নিউজিল্যান্ড সেই নিরাপত্তার কিছুই দেয়নি। এটা সত্যি এবং এটা শুধু এখানে নয় যত দেশে আমরা খেলতে যাই কোথাও তেমন কোন নিরাপত্তা দিতে দেখিনি।

Manual5 Ad Code

এসময় বিসিবি সভাপতি আরো বলেন, ‘এ ঘটনার পরে এটা নিশ্চিত বাংলাদেশ দল যে দেশেই খেলতে যাক না কেন, আমাদের মিনিমাম নির্দেশনা থাকবে, নিরাপত্তা আমাদের সিওর থাকতে হবে। এটা যারা দিতে পারবে, তাদের দেশেই আমরা খেলতে যাব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code