তামিমের দুঃখ প্রকাশ

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: বিপিএলে ফাইনালের ফটো সেশনে অলিখিত নিয়ম হিসেবে উপস্থিত থাকেন দুই দলের দুই অধিনায়করা। কিন্তু বৃহস্পতিবার দেখা গেলো ফটোসেশনে অংশ নেননি কুমিল্লার অধিনায়ক লিটন দাস ও বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।
উপস্থিত ছিলেন বরিশালের অফস্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও কুমিল্লার জাকের আলী অনিক! অথচ সবার প্রত্যাশা ছিল দুই অধিনায়ক ট্রফি উন্মোচন করবেন বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনা আহসান মঞ্জিলে। যদিও ট্রফি উন্মোচনে যেতে না পেরে দুঃখপ্রকাশ করেছেন তামিম। অন্যদিকে ক্ষোভ প্রকাশ করেছেন সালাউদ্দিন। বরিশাল গত রাতে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলেছে। তার মধ্যে শুক্রবার আবার গুরুত্বপূর্ণ ফাইনাল। স্বাভাবিক ভাবেই তামিমের জন্য আহসান মঞ্জিলে যাওয়াটা বেশ কঠিন ছিল। যার কারণে সেখানে যাননি তামিম। তবে ট্রফি উন্মোচনের জন্য ঐতিহাসিক স্থাপনা বেছে নেওয়ার জন্য বিসিবিকে ধন্যবাদ দিয়েছেন তিনি। এমন জায়গায় যেতে না পারায় দুঃখপ্রকাশও করেছেন। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন,বিপিএল ফাইনালের আগে ট্রফি উন্মোচনের আয়োজনের জন্য আজকে চমৎকার একটি জায়গা বেছে নিয়েছিল বিসিবি। তবে আমি সেখানে যেতে পারিনি, এজন্য দুঃখপ্রকাশ করছি বিসিবি, বিপিএল গভর্নিং কাউন্সিল ও বাংলাদেশ ক্রিকেটের সব অনুসারীর প্রতি। অধিনায়ক হিসেবে অবশ্যই আমার দায়িত্ব ছিল এরকম একটি আয়োজনে থাকা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code