রাজনীতিতে আসছেন সৈয়দ আশরাফের মেয়ে!

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual8 Ad Code

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: রাজনীতিতে আসছেন- আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফের মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যেমে তার মেয়ে রীমা ইসলামের বেশকিছু ছবি ভাইরাল হয়। সমবেদনা জানানোর পাশপাশি দাবি ওঠে রাজনীতিতে বাবার স্থলাভিষিক্ত হওয়ার। অনেকে বাবার মৃত্যুতে শূন্য হওয়া আসনে রীমাকে মনোনয়ন দেয়ারও দাবি তুলেছেন।

Manual3 Ad Code

তবে, এখনই রাজনীতিতে নামার ইচ্ছে নেই প্রয়াত আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলামের মেয়ে রীমা ইসলামের। সময়ের চাহিদায় সিদ্ধান্ত বদলও হতে পারে- যা নির্ভর করছে দল বা দলের সভাপতির ওপর। এমনই আভাস দিলেন তার পরিবারের সদস্যরা।

জাতীয় ৪ নেতার অন্যতম সৈয়দ নজরুল ইসলামের নাতনি, প্রয়াত নেতা সৈয়দ আশরাফুল ইসলামের একমাত্র কন্যা রীমা ইসলাম। কয়েক মেয়াদে মন্ত্রী এবং দুইবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা প্রচারবিমুখ বাবার মতোই রীমা।

রাজনীতিতে আসছেন সৈয়দ আশরাফের মেয়ে!
জনসম্মুখে খুব একটা দেখা যায়নি তাকে। সৈয়দ আশরাফের স্ত্রী’র অসুস্থতা ও চিকিৎসার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবিটির মাধ্যমে তাদের মেয়ে রীমা ইসলামকে প্রথম দেখেন অনেকে।

Manual5 Ad Code

রাজনীতিতে আসার বিষয়ে, রীমা ইসলামের পরিবারের সদস্যরা বলছেন, এখনই এমন কিছু চিন্তা করেননি তারা। মানসিক অবস্থার কথা বিবেচনায় রেখে পরিবারে এ নিয়ে তেমন কোনো আলাপও হয়নি।

এ বিষয়ে রীমা ইসলামের চাচা সৈয়দ আশফাকুল ইসলাম বলেন, আমাদের পরিবারের অভিভাবক জননেত্রী শেখ হাসিনা। তিনি যদি চান, আমাদের পরিবার থেকে কিশোরগঞ্জ-১ এ কাজ করার সুযোগ দেবেন।

রাজনীতিতে আসছেন সৈয়দ আশরাফের মেয়ে!
তবে, শেখ হাসিনা যেভাবে চান সেভাবেই হবে বলেও জানান সৈয়দ আশফাকুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশ যতদিন থাকবে এবং আমাদের পরিবার যতদিন থাকবে ততদিনই আমরা জননেত্রী শেখ হাসিনার পাশে থাকতে চাই।

Manual4 Ad Code

অল্প সময়ের ব্যবধানে মা ও বাবাকে হারানো রীমা ইসলাম বাবার মতোই স্বল্পভাষী। তবে, চূড়ান্ত সিদ্ধান্ত সময়ের ওপর ছেড়ে দিতে চান তারা। বিদেশে জন্ম নেয়া ও বেড়ে উঠা রীমা ইসলামের পড়ালেখা ও কাজ যুক্তরাজ্যেই। পড়ালেখা শেষে সেখানেই একটি ব্যাংকে কর্মকতা হিসেবে যোগ দেন রীমা ইসলাম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code