রুশ গুপ্তচর সন্দেহে পোল্যান্ডে বিদেশি আটক

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

লন্ডন প্রতিনিধি: রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে একজন বিদেশি নাগরিককে আটক করেছে পোল্যান্ড। আজ সকালে দেশটির প্রসিকিউটররা জানিয়েছে, ওই ব্যক্তিকে আটক করা হয়।

Manual8 Ad Code

উত্তর পোলিশ শহর গডানস্কের প্রসিকিউটররা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, সন্দেহভাজন ব্যক্তি রুশ গোয়েন্দাদের জন্য তথ্য সংগ্রহের কাজ করছিল। অনেক তথ্য রাশিয়ার গোয়েন্দা সংস্থায় পাঠানো হয়েছে বলে বিবৃতিতে দাবি করেছে পোল্যান্ড সরকার।

মস্কোর গৃপ্তচরবৃত্তির নেটওয়ার্ক ভেঙে দিতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে পোলিশ সরকার। অভিযোগ প্রমাণ হলে পোল্যান্ডের আইন অনুযায়ী ১০ বছরের কারাদণ্ড হতে পারে তার।

গত বছরেও রাশিয়ার ৪৫ জন কূটনীতিককে সন্দেহভাজন গুপ্তচর হিসেবে শনাক্ত করেছিল পোল্যান্ডের গুপ্তচর প্রতিরোধ সংস্থা এবিডব্লিউ।

Manual8 Ad Code

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিমা মিত্র দেশগুলো থেকে বেশ কয়েকজন গুপ্তচর আটক হয়েছে। যদিও মস্কো কোনটিরও দায় স্বীকার করেনি।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code