জাপানের ওপর দিয়ে মিসাইল ছুড়ল উ. কোরিয়া

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো জাপানের ওপর দিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে পারমাণবিক অস্ত্রে সজ্জিত উত্তর কোরিয়া। মঙ্গলবার (৪ অক্টোবর) এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশটি।
এদিকে উত্তর কোরিয়ার এই কর্মকাণ্ডে জাপান তার বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করে। দেশটি তার নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলে এবং উত্তর জাপানে ট্রেন চলাচলের সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি জাপানের ভূখণ্ডের ওপর দিয়ে উড়ে গিয়ে প্রশান্ত মহাসাগরে পড়ে। জাপান বলছে, প্রশান্ত মহাসাগরে পড়ার আগে ক্ষেপণাস্ত্রটি তার ভূখণ্ডের ওপর দিয়ে উড়ে গেছে বলে মনে হওয়ায় সরকার নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য সতর্ক করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code