রেকর্ড গড়া জয় বাংলাদেশের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আইরিশদের পেয়ে ছেলে খেলাই করলো বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে বৃষ্টিতে ভেসে যাওয়ায় শেষ ম্যাচটা ছিল সিরিজ নির্ধারণী। সেই ম্যাচেও আয়ারল্যান্ডের ভাগ্য বদলালো না। দাপুটে বোলিংয়ের পর ব্যাট হাতেও আয়ারল্যান্ডকে শাসন করেছেন বাংলাদেশের দুই ওপেনার। তাতে শেষ ওয়ানডেতে তাদের ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ ২-০ তে নিশ্চিত করেছে বাংলাদেশ। এই প্রথম উইকেটের হিসেবে বাংলাদেশ এত বড় ব্যবধানে জয়ের রেকর্ড গড়লো।সফল রান তাড়ায় রান রেটের হিসেবেও এই জয় বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ। ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এগিয়ে চলা স্বাগতিকরা ২২১ বল হাতে রেখে জিতেছে।

Manual7 Ad Code

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে পেস বোলিং দিয়ে সদলবলে প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে সাফল্য অর্জনের উদাহরণ নিকট অতীতে ছিল না। সাম্প্রতিক সময়ে পেসাররা জ্বলে উঠলেও তাতে ছিল না একাধিপত্য। এই প্রথম আয়ারল্যান্ডের সবগুলো উইকেট নিলেন তিন গতিময় বোলার। যার নেতৃত্বে ছিলেন হাসান মাহমুদ। ক্যারিয়ার সেরা ৩২ রানে ৫ উইকেট নিয়েছেন। তার নতুন বলের পার্টনার তাসকিন আহমেদ নিয়েছেন তিনটি। এবাদত হোসেন নিয়েছেন দুটি। তাতে টস জিতে ব্যাটিং নেওয়া আয়ারল্যান্ড ২৮.১ ওভারে ১০১ রানেই অলআউট হয়েছে।

Manual6 Ad Code

বাংলাদেশের বিপক্ষে টানা দ্বিতীয় ম্যাচে ওয়ানডেতে সর্বনিম্ন দলীয় রানে গুটিয়ে গেছে আইরিশ দল। প্রথম ম্যাচে ১৫৫ রানে অলআউট হওয়া আয়ার‌ল্যান্ডের এটাই সর্বনিম্ন।

Manual1 Ad Code

১০২ রানের মামুলী লক্ষ্যে শুরু থেকেই আইরিশদের ওপর চেপে খেলেছেন দুই ওপেনার। বিশেষ করে শুরুতে তামিম ইকবাল ছিলেন বেশি আগ্রাসী। তার আগ্রাসনে ৬.৫ ওভারে পূরণ হয়েছে দলীয় ফিফটি। লিটন শুরুতে ধীরে-সুস্থে খেললেও সময় গড়ানোর সঙ্গে আগ্রাসনের মাত্রা বাড়িয়েছেন। তাতে ১৩তম ওভারে তার নবম ফিফটি পূরণের সঙ্গে দলের স্কোরও হয়ে যায় আইরিশদের সমান। পরের ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে জয় নিশ্চিত করেছেন অধিনায়ক তামিম। অপরাজিত লিটনের ৩৮ বলের ৫০ রানের ইনিংসে ছিল ১০টি চার। তামিমের অপরাজিত ৪১ বলের ৪১ রানের ইনিংসে ছিল ৫টি চার ও ২টি ছয়।
তৃতীয় ওয়ানডেতে সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১৩.১ ওভারে ১০২/০ (লক্ষ্য ১০২; তামিম ৪১*, লিটন ৫০*)।

ফল: বাংলাদেশ ১০ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: হাসান মাহমুদ (৩২ রানে ৫ উইকেট)।
সিরিজসেরা: মুশফিকুর রহিম (১৪৪ রান)।

আয়ারল্যান্ড ২৮.১ ওভারে ১০১/১০ (হামফ্রেস ৪*; হিউম ৩, ক্যাম্ফার ৩৬, ম্যাকব্রিন ১, অ্যাডায়ার ০, ডকরেল ০, টাকার ২৮, বালবির্নি ৬, টেক্টর ০, স্টার্লিং ৭, ডোহানি ৮; হাসান ৫/৩২, তাসকিন ৩/২৬)।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code