রোহিঙ্গায় নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের প্রতিবাদ সভা

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual6 Ad Code

রাজু আহমেদ ঃ মায়ানমারে মুসলীম জনগোষ্ঠীর উপড় হত্যা অকথ্য নির্যাতন আর বিশ্ব মোড়লদের নীরব ভূমিকার প্রতিবাদে বার্মিংহাম বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটির বিভিন্ন স্থরের নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ১৩ সেপ্টেম্বর বার্মিংহামের কভেন্ট্রি রোডের মিষ্টিদেশ রেষ্টুরেন্টে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বার্মিংহাম বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আব্দুল মালিক পারভেজের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু নওশাদের পরিচালনায় অনুষ্টিত এই প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে এই হত্যা নিবর্যাতন বন্ধের দাবী জানিয়ে জাতিসংঘ বিশেষ করে ইসলামিক দেশগুলোকে এবিষয়ে ভূমিকা রাখার আহবান জানান। প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালাম,সেক্রেটারী খসরু খান,অন্যতম ডাইরেক্টর সৈয়দ কবীর আহমেদ, মিডল্যান্ডস খেলাফত মজলিসের সভাপতি ক্বারী আব্দুল মুকিত আজাদ, বার্মিংহাম খেলাফত মজলিসের সভাপতি মাওলানা এনামুল হাসান সাবির,বেলাল একাডেমির চেয়ারম্যান মৌলানা আব্দুল হাফিজ,কবি সৈয়দ ইকবাল,মুফতী তাজুল ইসলাম,হাফিজ মৌলানা আব্দুর রব,মৌলানা আনহারুল ইসলাম চৌধুরী,আব্দুল ইকবাল,আব্দুল এম চৌধুরী সুমন,রঞ্জু মিয়া,আব্দুল আজিজ প্রমূখ। প্রতিবাদ সভা শেষে মায়ানমারে মুসলীম জনগোষ্টীর উপড় আল্লাহর রহমতের জন্য মৌলানা আব্দুর রবের পরিচালনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code