শরীয়তপুরে করোনা ভাইরাস প্রতিরোধে সেনাবাহিনীর সচেতনতা মূলক কর্মকান্ড

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

শরীয়তপুর প্রতিনিধি ॥
শরীয়তপুর শহরে সোবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে সকাল ১১টায় শরীয়তপুর শহরের হাসপাতাল ও আশে পাশে মহাসড়কে করোনা ভাইরাস প্রতিরোধে জনগনকে সচেতনতার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে মাস্ক বিতরন করা হয় , পোষ্টার লাগানো হয় ও মহাসড়কে জীবানুনাশক ঔষধ ছিটানোর হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুরের কমান্ডর লেঃ কর্ণেল সামি উদ্দৌলা চৌধূরী, ক্যাপ্টেন মহিমিনুল ইসলাম, মেজর জাবেদ রেজা ,অতিরিক্ত পুলিশ সুপারআল মামুন সিকদার ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মাহবুব রহমান,সহকারী ভুমি কর্মকর্তা ফাতেমা খাতুন,পালং মডেল থানার ওসি মোঃ আসলাম উদ্দিন প্রমূখ।এ দিকেগত ২৪ মার্চ থেকে শরীয়তপুরের সব উপজেলায় সকল দোকানপাট বন্ধ রয়েছে। শুধুমাত্র মুদিদোকান ফলের দোকান ও ঔষধের দোকান খোলা রয়েছে। গনপরিবহন ও নৌযান সহ যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। শহরে অটোরিক্সা ও মোটর সাইকেল চলাচল করছে। সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে মাস্ক পওে এবং নিয়ম শৃংখলার মধ্যে গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র সহ চালাতে নির্দেশ দিয়েছেন। তারা রাস্তায় অনেক যানবাহনের কাগজপত্র তদারকি করেছেন। ফলে সাধারন মানুষের মধ্যে কিছুটা হলে ও ভিিতর সৃষ্টি হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code