শোক সংবাদ , কভেন্ট্রির সিরাজুল ইসলাম

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

কভেন্ট্রির বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা প্রবীন ব্যক্তিত্ব কভেন্ট্রি জালালাবাদ মসজিদের সাবেক সভাপতি মোঃ সিরাজুল ইসলাম গত ১১ জুন বিকাল ৭টা ৪৫ মিনিটে কভেন্ট্রির ইউনিভার্সিটি হসপিটালে মৃতুুবরণ করেন। (ইন্না…..রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছির ৮৩ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে ৩ ছেলে ২ মেয়ে রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ পরদিন ১২ জুন কভেন্ট্রির শাহজালাল জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে কমিউনিটির সর্বস্থরের নেতৃবৃন্দের পাশাপাশি বিপুল সংখ্যক মুসল্লী অংশগ্রহণ করেন। মোঃ সিরাজুল ইসলামের দেশের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার বোকশাইল গ্রামে। তাঁর পিতার নাম মরহুম মৌলানা মাহবুব রহমান। তিনি ১৯৫৬ সালে বৃটেনে আসেন এবং দীর্ঘদিন ধরে কভেন্ট্রির ২৫৮ ডিলিটফোর্ড এভিনিউতে বসবাস করছিলেন। তিনি বাংলা কাগজের অন্যতম ডাইরেক্টর সৈয়দ কবীর আহমেদের শ্বশুড়।

Manual6 Ad Code

বাংলা কাগজের শোক
বাংলা কাগজে‘র অন্যতম ডাইরেক্টর সৈয়দ কবীর আহমেদের শ্বশুড় মোঃ সিরাজুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলা কাগজ। বাংলা কাগজ পরিবারের পক্ষে চেয়ারম্যান আজাদ আবুল কালাম,সেক্রেটারী খসরু খান,ফাইনেন্স ডাইরেক্টর আলহাজ্ব আব্দুল কাদির আবুল ও কভেন্ট্রি প্রতিনিধি আব্দুল হান্নান এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন। তারা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানূভুতি প্রকাশ করেন।
প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code