ম্যানচেষ্টারে বাংলা মিডিয়া কর্মীদের মতবিনিময় সভা

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual2 Ad Code

মাহী মাসুম ঃ নর্থ ইংল্যান্ড এর প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক্্র মিডিয়ায় কর্মরত মিডিয়াকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পেশাগত দায়িত্ব পালনে নানা প্রতিকূলতা কাটিয়ে উঠা এবং সংবাদপত্র ও টিভি নিউজে মান বৃদ্ধিসহ সমাজের বিভিন্ন সঙ্গতি ও অসঙ্গতী তুলে ধরায় বাধাঁ বিপত্তির সমাধানের লক্ষ্যে গত ১৬ অগাষ্ট ম্যানচেষ্টার এর লংসাইডের একটি রেষ্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাষ্ট হেল্প ফাউন্ডেশনের ফাউন্ডার চেয়ারম্যান চ্যানেল এসে‘র নর্থ ওয়েষ্ট ব্যুরো প্রধান প্রবীন সাংবাদিক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও বাংলা কাগজের ডাইরেক্টর সাংবাদিক রুহুল আমিন চৌধুরী মামুনের পরিচালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলা টিভির নর্থ ওয়েষ্ট ব্যুারো চীফ গাউসুল ইমাম চৌধুরী সুজন,বাংলা টিভির এ্যাসোসিয়েটর সাংবাদিক সৈয়দ সাদেক আহমেদ,এটিএন বাংলা ইউকের ম্যানচেষ্টার প্রতিনিধি ফোরকানুর চৌধুরী সাগর,ওল্ডহাম বাংলা টিভির প্রতিনিধি আহমেদ আলী,এনটিভির ম্যানচেষ্টার প্রতিনিধি আবদুল মতিন এবং চ্যানেল আই নর্থ ওয়েষ্টের বিশেষ প্রতিনিধি মাহী মাসুম প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code