একুশের প্রভাতফেরি আয়োজন পরিষদ লন্ডনের উদ্যোগে শিশু-কিশোরদের চিত্রাংকন, সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

লন্ডন অফিস :

বাংলাদেশী নবপ্রজন্ম ও অপরাপর ভাষাভাষী মানুষের মাঝে ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল সংগ্রামী ইতিহাস ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে লন্ডনে একুশের প্রভাতফেরি আয়োজন পরিষদ লন্ডনের উদ্যোগে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত।

শনিবার ২৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটায় একুশের প্রভাতফেরি আয়োজন পরিষদ লন্ডন যুক্তরাজ্যের উদ্যোগে লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার প্রাঙ্গণে পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা লোকমান হোসেন ও
সদস্য সচিব জামাল আহমেদ খাঁনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

যুক্তরাজ্যের নানা শ্রেণি-পেশার মানুষ ও শিশু কিশোররা একুশের প্রভাতফেরীতে অংশ নেন।

এরপর দুপুরে ব্রাডি আট সেন্টারে অনুষ্ঠিত হয় শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গুণীজন সম্মাননা প্রদানও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় ।

সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একুশের প্রভাত ফেরি আয়োজন পরিষদ যুক্তরাজ্যের সংগ্রামী আহবায়ক মুক্তিযোদ্ধা লোকমান হোসেন। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সদস্য সচিব জামাল আহমেদ খান।

সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন উদীচী, সত্যেন সেন স্কুল অফ পারফর্মিং আর্টস এবং লন্ডনের স্থানীয় শিল্পীরা ।

সংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়োজন পরিষদের প্রাক্তন সদস্য সচিব আমিনা আলী।

Manual5 Ad Code

সাংস্কৃতিক অনুষ্ঠান পরবর্তী সমাপনী অধিবেশনে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের পুরস্কার প্রদান করা হয়।

Manual1 Ad Code

এছাড়াও এবছর প্রভাতফেরী আয়োজন পরিষদের পক্ষ থেকে বাংলা ভাষার জন্য অবদান রাখা তিন গুণীজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন প্রয়াত আবদুল গাফফার চৌধুরী, প্রবীণ রাজনীতিবিদ সুলতান মাহমুদ শরীফ,
ডা: আহমেদ জামান।

প্রভাতফেরি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একুশের প্রভাতফেরি আয়োজন পরিষদের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, মাহমুদ এ র‌উফ, আবেদ আলি আবিদ, আব্দুল আহাদ চৌধুরী, হারুনুর রশিদ, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, নিসার আহমদ, নিলুফা ইয়াসমিন হাসান, নুর উদ্দিন আহমদ, সাবেক স্পিকার মোহাম্মদ আহবাব হোসেন জামাল আহমদ খান, সুলতানা জলি, নুরুল ইসলাম, বাবলু খন্দকার, জুবের আক্তার সোহেল, মুনজেরিন রশীদ চৌধুরী, নাসিমা কাজল, সেলিনা শফি, কবি হামিদ মুহাম্মদ, শাহরিয়ার বিন আলী, স্মৃতি আজাদ, সাংবাদিক জুয়েল রাজ, ইফতেখারুল হক পপলু, নাসরিন মঞ্জুরী, সুশান্ত দাস প্রশান্ত প্রমুখ।

উল্লেখ্য বিলেতে বেড়ে ওঠা নতুন প্রজন্ম এবং অপরাপর ভাষাভাষী মানুষের মাঝে অমর একুশের গৌরবোজ্জ্বল সংগ্রাম ছড়িয়ে দেয়ার লক্ষ্যকে সামনে রেখে ২০১৬ সাল থেকে প্রতিবছর লন্ডনে প্রভাতফেরির আয়োজন করা হয়।

করোনা পরিস্থিতির কারণে বিগত দুই বছর ভার্চুয়ালি প্রভাতফেরীর অনুষ্ঠান সম্পন্ন হলেও এবার পুনরায় লন্ডনের আলতাব আলী পার্কে সশরীরে প্রভাতফেরী অনুষ্ঠিত হয় ।

Manual7 Ad Code

মূলত ২০১৬ সালে বাংলাদেশ যুব ইউনিয়নের আহবানে লন্ডনে ক্রিয়াশীল মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সমন্বয়ে গড়ে ওঠে একুশের প্রভাতফেরি আয়োজন পরিষদ যুক্তরাজ্য।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code