

ডেস্ক রিপোর্ট
শ্রীমঙ্গল উপজেলার ইছবপুর গ্রামে(দুর্গাবাড়ীর পাশে)পারিবারিক কলহের জেরে জয়ীতা দেব(২৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁ*স দিয়ে আত্মহ*ত্যা করেছেন। তার স্বামী নাম অর্জুন দাস। গতকাল বৃহস্পতিবার(২৯ মে) রাত ৮টায় এ ঘটনা ঘটে বলে জানা যায়।
এলাকাবাসী সুত্রে জানা যায়, মৃত জয়ীতা দেব ও অর্জুন দাসের বিয়ে হয় প্রায় ৫ বছর আগে, বিয়ের পর থেকেই সংসারে স্বামী শাশুড়ির সাথে বিভিন্নসময় ঝগড়াবিবাদ হয়, এরই জেরে গৃহবধূ জয়ীতা দেব বাড়ীর উপরের তলার কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্ম*হত্যা করেন।
পরবর্তীতে স্বামীসহ বাড়ীর লোকজন স্ট্রোক করেছেন বলে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা গলায় আঘাতের চিহ্ন দেখতে পান,বর্তমানে ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে রয়েছে।
ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি মেম্বার মোঃ শাহজাহান আহমেদ, এসময় মেম্বার শাহজাহান আহমেদ জানান এবিষয়ে পরিবারের পক্ষ থেকে শ্রীমঙ্গল থানা পুলিশকে জানানো হয়েছে। জয়ীতা দেব ও অর্জুন দাসের ৪বছরের একটি কন্যা সন্তান রয়েছে।