বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার কাউন্সিল সম্পন্ন ‎

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual3 Ad Code

‎বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫-২৬ সেশনের কাউন্সিল ও অভিষেক সম্পন্ন হয়েছে। ২১ মে,বুধবার, বাদ মাগরিব, বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি হলরুমে কাউন্সিল ও নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক সম্পন্ন হয়। এতে নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ও নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন। এসময় সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মারুফ আহমদ, অফিস সম্পাদক মুহাম্মদ জিল্লুর রহমান, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হুসাইন আহমদ, সহ স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক হোসাইন আহমদ, লেসন প্লান একাডেমির পরিচালক মাওলানা মো. মঈন উদ্দিন।

‎কাউন্সিলে জুবেল আহমদ-কে সভাপতি, আফসার হুসাইন-কে সাধারণ সম্পাদক ও হাবিবুর রহমান মাসরুর-কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ‎২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন- সহ সভাপতি জিবান আহমদ, সহ সাধারণ সম্পাদক ফাহিম আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক নিয়াজ, আব্দুল্লাহ আল মালেক চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম, সাকিবুল ইসলাম, হাসান আহমদ, অর্থ সম্পাদক আব্দুস সামাদ, অফিস সম্পাদক মোহাম্মদ আলী, সহ অফিস সম্পাদক মনসুর আহমদ, জাহেদুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক আক্তার হুসাইন কায়েছ, সহ প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ ছালেক মিয়া, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মুমিন আহমদ নিশান, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নোমান আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নূর মোহাম্মদ, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক আকিবুর রহমান, শামীম মিয়া, সদস্য লায়েক বিন ইসমাইল, আবু নাঈম রায়হান, আরাফাতুর রহমান। ডেস্ক জেবি

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার কাউন্সিল সম্পন্ন ‎
  • Manual1 Ad Code
    Manual4 Ad Code