চিকিৎসা নিতে এরশাদ যাচ্ছেন আজ, ড. কামাল সিঙ্গাপুরে

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual1 Ad Code

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: মানসিকভাবে ভেঙে পড়া এবং শারীরিক অবস্থার অবনতির কারণে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে উন্নত চিকিৎসার জন্য আবার সিঙ্গাপুরে নেয়া হচ্ছে আজ।

Manual8 Ad Code

আজ (২০ জানুয়ারি) দুপুর ১২টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করবেন। তার সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন জাপা প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার, এরশাদের ছোট ভাই হুসেইন মোর্শেদ এবং হুসেইন মোর্শেদের স্ত্রী রুখসানা খান মোর্শেদ। এরশাদের ব্যক্তিগত একজন চিকিৎসক জানিয়েছেন, তার প্রধান সমস্যা হচ্ছে হিমোগ্লোবিন কমে যাচ্ছে। এখন তার শরীরে ঠিকভাবে রক্ত তৈরি হচ্ছে না। রক্তশূন্যতা থাকায় মাঝেমধ্যে তাকে ব্লাড ট্রান্সমিশন করে আগেও ব্লাড দেয়া হতো।

Manual1 Ad Code

যখনই তার ব্লাড এমন হয় তখন তাকে ব্লাড দেয়া হয়। এসময় তার শরীর দুর্বল হয়ে পড়ে।

Manual3 Ad Code

এদিকে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। শনিবার ১৯ জানুয়ারি বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী হামিদা হোসেন।

জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাঁটুর চিকিৎসার জন্য ড. কামাল সিঙ্গাপুর গেছেন। আগামী ২৭ জানুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code