সংঘর্ষের মধ্যেই দিল্লিতে এক ‘আশ্চর্য’ মুসলিম শিশুর জন্ম

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে সংঘর্ষ চলার মধ্যেই ভারতের রাজধানী দিল্লিতে এক আশ্চর্য শিশুর জন্ম হলো । আর এই শিশুর জন্ম দিয়েছেন শাবানা পারভিন নামের এক মুসলিম নারী।

Manual6 Ad Code

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে দিল্লির কারাওয়াল নগরে বিক্ষুব্ধ জনতাদের হাতে নির্যাতিত হন অন্তঃসত্ত্বা শাবানা পারভিন । তবে এমন নির্যাতনের পরেও গত বুধবার এক সুস্থ ছেলে সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

Manual5 Ad Code

এই বিষয়ে শাবানা পারভীনের শাশুড়ি নাশিমা বলেন, তারা আমার ছেলেকে পিটিয়েছে। কেউ কেউ আমার ছেলের বউয়ের পেটে লাথি মেরেছে। আমি যখন থামাতে চেষ্টা করি তখন তারা আমাকেও মারতে আসে। আমি ভেবেছিলাম যে ওই রাতে আমরা আর বাঁচবো না।তবে সৃষ্টিকর্তার দয়ায় আমরা বেঁচে যাই। এরপরই আমরা পারভিনকে নিয়ে স্থানীয় একটি হাসপাতালে যাই। সেখানেই বুধবার ছেলে সন্তানের জন্ম দেন পারভিন।

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

এদিকে দিল্লিতে সংঘর্ষের ঘটনায় বাড়িঘর হারালেও শাবানা সুস্থ সন্তান জন্ম দিতে পারায় দারুণ খুশি তার শাশুড়ি নাসিমা। তিনি বলেন, সেই রাতে আমাদের সব শেষ হয়ে গেছে। আমরা এখনো জানি না হাসপাতাল থেকে শাবানা এবং তার নবজাতককে কোথায় নিয়ে যাবো।

এমন নির্যাতনের পর সুস্থ নবজাতক জন্ম দেয়ার ঘটনাকে আশ্চর্য বলছেন শাবানা পারভিনের পরিবারের সদস্যরা।

প্রসঙ্গত, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে গত সোমবার শুরু হয় সংঘাত । এই ঘটনায় দিল্লিতে মারা গেছেন কমপক্ষে ৩৯ জন, আহত হয়েছেন দু’শতাধিক মানুষ। এছাড়া গ্রেফতার হয়েছেন প্রায় ৪শ জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code