নিউইয়র্কে রাস্তার নাম ‘লিটল বাংলাদেশ অ্যাভিনিউ’

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: বিশ্বের বাণিজ্যিক রাজধানী বলে খ্যাত নিউইয়র্ক শহরের একটি রাস্তার নাম দেওয়া হয়েছে ‘লিটল বাংলাদেশ অ্যাভিনিউ’। তবে জ্যামাইকায় অবস্থিত এই রাস্তার আগের নাম ‘হোমলন স্ট্রিট’ও বহাল থাকবে।

Manual2 Ad Code

সবুজ রঙের স্টিল প্লেটে সাদা রঙে লেখা রয়েছে ‘লিটল বাংলাদেশ অ্যাভিনিউ’, যা বাংলাদেশের নতুন গৌরব।

দেশটির সরকারি বন্ধ ছিল সেদিন প্রেসিডেন্ট ডে-এর কারণে। অসংখ্য প্রবাসী বাংলাদেশি ও আমেরিকান নাগরিক পতাকা আর ফুল নিয়ে সেখানে উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

সাউথ এশিয়ান আমেরিকান ভয়েস নামে একটি সংগঠনের পক্ষ থেকে মোহাম্মদ তুহিন প্রস্তাবটি রাখলে ডিস্ট্রিক্ট কাউন্সিল ২৪ এর কাউন্সিলম্যান জেমস এফ জিনারো তা সিটি কাউন্সিলে উত্থাপন করেন। পরে ২০২১ সালের ১৫ ডিসেম্বর প্রস্তাবটি পাস হয়।

Manual1 Ad Code

প্রস্তাবক বলেন, আমি এই কাজের জন্য কোনো কৃতিত্ব নিতে চাই না। আমরা সবাই মিলে এটা করেছি। অবশেষে একটা কাজ হয়েছে এতেই আমি খুশি। আজ আমাদের আনন্দের দিন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code