সাকিব-লিন্টটের অলরাউন্ড নৈপুণ্যে জিতলো মোহামেডান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: টানা চতুর্থ জয় তুলে নিয়েছে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। এই জয়ে ব্যাট-বল হাতে অবদান রেখেছেন সাকিব আর হাসান ও জ্যাক লিন্টট। তাছাড়া জাতীয় দলের বাইরে থাকা মাহমুদউল্লাহও হাফসেঞ্চুরি করে দলের স্কোরকে ১৯০ রানে নিয়ে যেতে অবদান রেখেছেন। মামুলি এই লক্ষ্যে খেলতে নেমে ১৮০ রানে থেমেছে ব্রাদার্স ইউনিয়ন। ফলে ১০ রানে ব্রাদার্সকে হারিয়ে টানা চতুর্থ জয়ের স্বাদ পেয়েছে ঐতিহ্যবাহী মোহামেডান।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ১৯১ রানের লক্ষ্যে খেলতে নেমে ব্রাদার্সের শুরুটা একেবারে খারাপ ছিল না। ৩৪ রানে দুই উইকেট হারানোর পরও আনিসুল ইসলাম ও জাহিদুজ্জামানের তৃতীয় উইকেটে গড়া ৭১ রানের জুটি তাদের সঠিক পথেই রেখেছিল। তার পর ১ রানের ভেতর চার উইকেট হারিয়েই দিশা হারিয়ে ফেলে তারা। মিনহাজুল আবেদীন সাব্বির (৩৬) ও আব্দুল গাফফার রনি (১৪) তার পরেও জয়ের চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত ৪৭.১ ওভারে ১৮০ রান করে থেমেছে ব্রাদার্সের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেছেন জাহিদুজ্জামান। আনিসুল ইসলামের ব্যাট থেকে আসে ৪০ রানের ইনিংস।

Manual4 Ad Code

মোহামেডানের বোলারদের মধ্যে সবচেয়ে সফল বোলার ছিলেন জ্যাক লিন্টট। ব্যাটিংয়ে অবদান রাখার পর বোলিংয়েও দারুণ অবদান রেখেছেন। ৩৭ রানে ৫ উইকেট তুলে নিয়ে তিনিই মূলত ব্রাদার্সের ব্যাটিং লাইনআপে ধস নামিয়েছেন। তাছাড়া সাকিব দুটি এবং নাজমুল অপু, মেহেদী হাসান মিরাজ ও শুভাগত হোম একটি করে উইকেট নিয়েছেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code