সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে হারের শঙ্কায় জিম্বাবুয়ে

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্কঃ   প্রথম টেস্ট জিতে এগিয়ে থাকলেও সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে হারের শঙ্কায় জিম্বাবুয়ে।

Manual1 Ad Code

ফলোঅনে পড়ে শুক্রবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে বিনা উইকেটে ২৪ রান তুলেছে দলটি। কেভিন কাসুযা ২০ ও প্রিন্স মাসাভাউরে ৩ রানে অপরাজিত রয়েছেন।

এর আগে আফগানিস্তান ৪ উইকেটে ৫৪৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল। অন্যদিকে প্রথম ইনিংসে জিম্বাবুয়ানরা অলআউট হয়ে যায় ২৮৭ রানে। ফলে ২৫৮ রানের লিড পায় আফগানরা।

Manual2 Ad Code

প্রথম ইনিংসে আগের দিনের বিনা উইকেটে ৫০ রান থেকে শুক্রবার আবারো ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। মাসাভাউরে ৬৫, কাসুযার ৪১ ও সিকান্দার রাজার ৮৫ রানে ভর করে ২৮৭ রান তোলেন তারা। এরপরও ফলোঅন এড়াতে পারেনি দলটি।

Manual6 Ad Code

আফগানিস্তানের হয়ে রশিদ খান ৪টি ও আমির হামজা ৩টি উইকেট নেন।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে হচ্ছে ম্যাচটি।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code