ফাইনালে ইন্টার মিলান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: আক্রমণের মুহূর্তে মার্তিনেস। ৯ বছর ধরে কোনও শিরোপার স্বাদ পায়নি ইন্টার মিলান। এই মৌসুমে সিরি আ’তে দারুণ সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত রানার্স আপ হয়ে লিগের ইতি টানতে হয়েছে। তবে ইউরোপা লিগের কল্যাণে সেই শিরোপা জেতার কাছেই চলে এসেছে তারা। সেমিফাইনালে শাখতার দোনেৎস্ককে তারা বিধ্বস্ত করেছে ৫-০ গোলে! ইন্টারের জয়ে মূল ভূমিকা ছিল আর্জেন্টাইন তারকা মার্তিনেসের। কন্তের ট্যাকটিক্যাল ডিসপ্লের মূল কারিগর ছিলেন তিনি। ইন্টার ম্যাচের শুরুটা যেভাবে করেছিল, তাতে বোঝারই উপায় ছিল না এমনভাবে বিধ্বস্ত হতে পারে শাখতার। বল দখলের লড়াইয়েও তাদের চেয়ে পিছিয়ে ছিল ইন্টার। কিন্তু ইন্টারের রক্ষণে ত্রাস ছড়াতে পারেনি তারা। উল্টো প্রথম সুযোগে ১৯ মিনিটে স্কোর লাইন ১-০ করে বসে ইন্টার। শাখতার গোলকিপার পিয়াতভের ভুলে বল পেয়ে যান নিকোলা বারেল্লা। তার ক্রস থেকেই ডান প্রান্ত থেকে হেড করে গোলটি করেন মার্তিনেস।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code