সিলেটে এক সঙ্গে চার সন্তানের জন্ম দিলেন এক মা

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে এক সঙ্গে চার মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন ফৌজিয়া নামে এক নারী।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) রাতে অপারেশনের মাধ্যমে এই চার মেয়ে শিশুর জন্ম হয়।

শিশু চারটির বাবার নাম রুহুল আমিন ও মা ফৌজিয়া বেগম। তাদের বাড়ি কানাইঘাট উপজেলার রাজাগঞ্জে।

Manual2 Ad Code

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

Manual7 Ad Code

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার রাত ৯টা ৫১ মিনিটে প্রসূতি মা ফৌজিয়া বেগমকে প্রফেসর ডা. রাশিদা আকতারের তত্ত্বাবধানে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই অপারেশন করা হলে চারটি সন্তানের জন্ম হয়। পরে শিশু চারটিকে নবজাতক নিবিড় যত্ন ইউনিটে (এনআইসিইউ) রাখা হয়। বর্তমানে তারা আশংকামুক্ত।

এছাড়া প্রসূতি মা ফৌজিয়া বেগমও সুস্থ আছেন বলে জানায় উইমেন্স হাসপাতাল ওই কর্মকর্তা।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code