সিলেট সরকারী মহিলা কলেজের সাবেক ছাত্রীদের পুর্নমিলনী আয়োজনে বার্মিংহামে সাবেক ছাত্রীদের মতবিনিময়

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual6 Ad Code

ষ্টাফ রিপোর্টার ঃ যুক্তরাজ্যের বিভিন্ন শহরে থাকা সিলেট সরকারী মহিলা কলেজের সাবেক ছাত্রীদের একত্র করে বার্মিংহামে একটি পুর্নমিলনী করার প্রত্যয়ে কলেজের সাবেক ছাত্রীরা বার্মিংহামে এক মতবিনিময় সভা আয়োজন করেছে। কভেন্ট্রি,লেষ্টার,লিচফিল্ডসহ বার্মিংহাম ও তার পার্শ্ববর্তী বিভিন্ন শহর থেকে আসা সিলেট সরকারী মহিলা কলেজের বিপুল সংখ্যক সাবেক ছাত্রীদের উপস্থিতিতে গত ৫ ডিসেম্বর বার্মিংহামের লজেলসের সিক্্রওয়ে বিজনেস সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তারা আগামী বছরের এপ্রিল মে মাসের যে কোনো সুবিধাজনক সময়ে বার্মিংহামে একটি পুর্নমিলনী করার বিষয়ে মতামত ব্যক্ত করে সেটা সফল করতে সকলের মতামতের ভিত্তিতে কয়েকটি উপ-কমিটি গঠন করেন। এছাড়া পুর্নমিলনী উপলক্ষ্যে সাবেক ছাত্রীদের ছবি ও বিভিন্ন স্মৃতিচারণমুলক লেখা নিয়ে একটি স্মারক গ্রন্থ প্রকাশনারও সিদ্ধান্ত গ্রহণ করেন। সিলেট সরকারী মহিলা কলেজের সাবেক ছাত্রী মির্জা ফাতেমা খানের সভাপতিত্বে ও আখতারুন নেছা চৌধুরী গুলশানের পরিচালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট সরকারী মহিলা কলেজের সাবেক ছাত্রী আহমেদ রাবেয়া,নাজনীন চৌধুরী,সৈয়দা নিপা রহমান,সুলতানা হেপি,শিলা বেগম,ফাহিমা রহিম,ফারহানা ইয়াসমীন ববি,রেশমা বেগম,শাহিনা বেগম,রওশনারা চৌধুরী,জেবা বেগম,পারভীন জেবিন চৌধুরী,আম্বিয়া খাতুন শিক্ষিকা নুরুন চৌধুরী কলি ও টিভি উপস্থাপিকা রাশিয়া খাতুন প্রমূখ।

Manual3 Ad Code

 

 

Manual2 Ad Code

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code