মিসাইল কারা নিক্ষেপ করেছে তা নিয়ে অকাট্য প্রমাণ নেই: পোল্যান্ড

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ: সামরিক জোট ন্যাটোর সদস্যভুক্ত দেশ পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পরপরই বিশ্ব রাজনীতিতে উত্তেজনা দেখা দিয়েছে। বুধবার (১৬ নভেম্বর) হওয়া ওই ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে দু’জন প্রাণ হারিয়েছেন এবং এই ঘটনার জন্য অনেকে রাশিয়াকে দায়ী করছেন।

তবে রাশিয়ার তৈরি ওই ক্ষেপণাস্ত্রটি ঠিক কারা নিক্ষেপ করেছে তা নিয়ে অকাট্য কোনো প্রমাণ নিজেদের হাতে নেই বলে জানিয়েছে পোল্যান্ড। পূর্ব ইউরোপের এই দেশটির প্রেসিডেন্ট নিজেই এই ঘোষণা দিয়েছেন। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

Manual5 Ad Code

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয় সীমান্তের কাছে একটি গ্রামে বিস্ফোরিত হওয়া ওই ক্ষেপণাস্ত্রটি ঠিক কারা ছুঁড়েছিল তার কোনো অকাট্য প্রমাণ পোল্যান্ডের কাছে নেই বলে মন্তব্য করেছেন পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা। এছাড়া এই ঘটনাকে তিনি ‘একপাক্ষিক’ হিসেবে আখ্যায়িত করে বলেন, ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের ঘটনার পরও ওয়ারশ শান্ত রয়েছে।

Manual3 Ad Code

রয়টার্স বলছে, ইউক্রেনের সীমান্তের কাছে পূর্ব পোল্যান্ডের প্রজেওডো নামক গ্রামে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে দুইজন নিহত হন। ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ হওয়া ওই গ্রামটি ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ৬ কিলোমিটার (৩.৫ মাইল) দূরে অবস্থিত বলে দমকলকর্মীরা জানিয়েছেন। অন্যদিকে মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, বিস্ফোরিত ক্ষেপণাস্ত্রটি ওই গ্রামের শস্য শুকানোর একটি বস্তুকে আঘাত করে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code