স্পেনের বিপক্ষেও নেই মেসি?

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্ক :  স্পেন-আর্জেন্টিনা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের ফল কী হবে—এ নিয়ে যতটা না ফুটবলপ্রেমীদের ভাবনা, তার চেয়ে বেশি হয়তো ভাবছেন, লিওনেল মেসি আদৌ ম্যাচটি খেলবেন কি না? আর্জেন্টিনার সমর্থকদের দুঃসংবাদ, আজ স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচে মেসির খেলার সম্ভাবনা ক্ষীণ। ফুটবল-বিষয়ক ওয়েবসাইট গোলডটকম এমনটাই জানিয়েছে।

Manual4 Ad Code

গোলডটকম জানিয়েছে, আর্জেন্টিনা কোচিং স্টাফরা নাকি মনে করছেন, স্পেনের বিপক্ষে ম্যাচটা মেসির না খেলাই ভালো। সেটি হলে আর্জেন্টিনা অধিনায়ককে ছাড়াই আজ আবার দল সাজাতে হবে কোচ হোর্হে সাম্পাওলিকে।
চোট থেকে ফিরে গত পরশু দলের সঙ্গে অনুশীলন করেছিলেন মেসি। তাতে অনেকে আশা করেছিলেন, স্পেনের বিপক্ষে ফিরবেন মেসি। কিন্তু অনুশীলন করা মানেই আন্তর্জাতিক ম্যাচে নেমে যাওয়া নয়। অনুশীলনে ফিরলেও তিনি এখন প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলার মতো ফিট হয়ে উঠতে পারেননি। অবশ্য এই ম্যাচে মেসির খেলা না–খেলা নিয়ে আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলির খুব একটা ভাবনা নেই।

Manual1 Ad Code

তবে স্পেনের সঙ্গে প্রীতি ম্যাচটি সাম্পাওলির কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিশ্বকাপে আর্জেন্টিনা উঠেছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। গত ম্যাচে ইতালি বিপক্ষে মেসিকে ছাড়াই জিতেছে দারুণভাবে। কিন্তু আজ কঠিন পরীক্ষা। আর্জেন্টিনা বিশ্বকাপ কতটা রাঙাতে পারবে, সেটার একটা ধারণা পাওয়া যেতে পারে এ ম্যাচে। স্পেন সময়ের অন্যতম সেরা দল। গত ১৭ ম্যাচে তারা হারেনি। আর্জেন্টিনাকে খেলতেও হবে স্পেনের মাঠে। ম্যাচটি তাই আর্জেন্টিনার বিশ্বকাপ-সামর্থ্যের অগ্নিপরীক্ষাও বটে!

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code