সাকিবকে রেখেই নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্কঃ ঢাকা টেস্ট শেষ করে আগামী ৯ ডিসেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশে উড়াল দেবে মুমিনুল বাহিনী। সেখানে দুটি টেস্ট খেলবে টাইগাররা।

Manual3 Ad Code

তাই নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্টের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই স্কোয়াড ঘোষণা করে। দুদলের এ ম্যাচ গুলো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত।

Manual1 Ad Code

এছাড়া নিউজিল্যান্ডে দুই টেস্টের গুরুত্বপূর্ণ সফরে টাইগার স্কোয়াডে আছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ঢাকা টেস্টের স্কোয়াডে থাকা নাঈম শেখ অভিষেকের প্রতীক্ষা নিয়ে যাবেন নিউজিল্যান্ড সফরে। পাকিস্তান সিরিজে অভিষিক্ত ইয়াসির আলী রাব্বি ও মাহমুদুল হাসান জয়ও যাবেন নিউজিল্যান্ডে।

Manual7 Ad Code

ঢাকা টেস্টের দলে থাকা ক্রিকেটারদের মধ্যে নিউজিল্যান্ড সফরের স্কোয়াডে জায়গা হয়নি শুধু সাইফ হাসান ও রেজাউর রহমান রাজার। ওপেনার সাইফ টাইফয়েডে আক্রান্ত হয়ে জৈব সুরক্ষার বাইরে চলে গেলেও পেসার রাজা চট্টগ্রাম ও ঢাকা টেস্টের স্কোয়াডে ছিলেন ফিট হিসেবেই। যদিও পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের কোনো ম্যাচেই একাদশে সুযোগ হয়নি তার।

Manual3 Ad Code

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের টেস্ট স্কোয়াড :

মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহী, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয় ও নাঈম শেখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code