সাড়ে ৩২ কোটিতে বিসিবির টাইটেল স্বত্ব বিক্রি

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:

Manual4 Ad Code

সম্প্রচার স্বত্বের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাইটেল স্বত্ব বিক্রি হলো। ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত দেশের মাটিতে সব সিরিজের টাইটেল স্বত্ব কিনে নিয়েছে দেশীয় তিনটি প্রতিষ্ঠান। এতে বিসিবি পেয়েছে ৩২ কোটি ৫৫ লাখ টাকা। টাইটেল স্বত্ব কিনেছে আলেশা হোল্ডিংস লিমিটেড, ওয়ালটন ও ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়াম। বিসিবির ভিত্তি মূল্যের চেয়ে বেশি দামেই ওই তিনটি কম্পানি টাইটেল স্বত্ব কিনেছে। শনিবার  মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের টাইটেল স্বত্বের কথা জানানো হয়। রোববার থেকে শুরু হতে চলা সিরিজের নাম হবে ‘বঙ্গবন্ধু ওডিআই সিরিজ ২০২১, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা- প্রেজেন্টেট বাই আলেশা মার্ট, পাওয়ার্ড বাই ওয়ালটন। ‘

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code