স্বপ্নের মত প্রাচীন নগরী!

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

বিনোদন ডেস্ক:: বর্তমানের
বেশিরভাগ শহরের গোড়াপত্তন হয়েছে নিকট অতীত সময়ে। কিন্তু কিছু নগরী যা গড়ে উঠেছিল প্রাচীন সময়ে,আজও স্বীয় মহিমায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মানুষের কাছে বিস্ময় হয়ে। আজকের প্রতিবেদনের বিষয়বস্তু এমনই পাঁচনগরী-

প্যারিস

প্যারিস নগরী পত্তনের পূর্বে সে স্থানে ছিল সেল্টিক উপজাতি ‘পারিসি’-দের প্রতিষ্ঠিত শহর। রোমানরা গল অঞ্চল অতিক্রমকরে পারিসিদের অধিষ্ঠিত শহরে আগমন করে এবং নৃশংসভাবে তাদের হত্যা করে। এভাবে বর্তমান প্যারিস নগরের ভূখণ্ডরোমানদের অধীনে আসে। স্ট্রাবো তার গ্রন্থ ‘জিওগ্রাফি’-তে লিখেছেন, “পারিসি জাতি সিন নদীর অববাহিকায় একটি দ্বীপ-শহরে বসবাস করত, যার নাম ছিল লুকোটোসিয়া (বা লুটেসিয়া)।” এমিএনাস মারসেলিনাস বলেন, “মার্ন ও সিন নদী দু’টিলিয়ন্স অঞ্চল দিয়ে প্রবাহিত হয়ে পারিসি উপজাতি অধ্যূষিত দ্বীপরাজ্য লুটেসিইয়া পার হয়ে একত্রে মিলিত হয় এবং সাগরেপতিত হয়।” রোমানদের আক্রমণের পূর্বে পারিসিরা প্রতিবেশী অঞ্চলের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করত এবং সিন নদীতে তারাবেশ প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। এমনকি তারা সিন নদী এবং এর আশেপাশের বিশাল এলাকার মানচিত্র অঙ্কন করেএবং মুদ্রা প্রণয়ন করে। নাবিক জুলিয়াস সিজারের নেতৃত্বে খ্রিষ্টপূর্ব ৫০ দশকে রোমানরা গল অঞ্চলে আবির্ভূত হয় এবংলুটেসিয়াসহ পারিসিয়ান অঞ্চলে নিজেদের কর্তৃত্ব স্থাপন করে। এই লুটেসিয়াই পরবর্তীকালের প্যারিস। রোমানরা তাদেরপ্রচলিত নানা অনুসঙ্গে লুটেসিয়া নিজেদের মত করে সাজাতে শুরু করে। সম্রাট জুলিয়ান ৪০০ খ্রিষ্টাব্দে লুটেসিয়া ভ্রমণে যান।

লন্ডন

Manual1 Ad Code

প্রাচীনকালে পরিচিত ছিল লন্ডিনিয়াম নামে। ৪র্থ দশকে ক্লডিয়াস এই দ্বীপ আক্রমণ করেন এবং নিজের অধীনে আনেন। এরকিছুকাল পরেই ৬০ থেকে ৬১ খ্রিষ্টাব্দে ইংরেজ বীরঙ্গনা বোডিকা রোমান শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেন। টাসিটাসতার গ্রন্থ ‘এনেলস’-এ বলেছেন, “বোডিকার বিদ্রোহের বার্তা শুনে তাকে প্রতিহত করার জন্য প্রাদেশিক শাসক সিটোনিয়াস,লন্ডিনিয়াম নামক এক দূর্গম অঞ্চল অতিক্রম করেন যেখানে কতিপয় বণিক এবং বাণিজ্যতরী ব্যতীত আর কেউ গমন করতনা।” বোডিকার বিদ্রোহ দমন করার আগেই তিনি প্রায় ৭ হাজার নাগরিক হত্যা করেন বলেও দাবী করেন টাসিটাস।পুরাতত্ত্ববিদরা সেই সময়কার লন্ডিনিয়াম নগরের পুড়ে যাওয়া নিদর্শন খুঁজে পেয়েছেন যা প্রমাণ করে যে, তখন হয়তলন্ডনকে পুড়িয়ে ছারখার করে ফেলা হয়েছিল। পরবর্তী কয়েক শতাব্দীতে রোমান-ব্রিটিশ সাম্রাজ্যের জন্য লন্ডিনিয়াম নগরীবেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সৈনিকদের দেবতা, মিথরাসের সম্মানে একটি ভূগর্ভস্থ মন্দির নির্মাণ করা হয় সেখানে। রোমানসাম্রাজ্যের প্রতিটি অংশ থেকে বণিকদের আগমন ঘটতে থাকে। তারা সাধারণত অলিভ অয়েল ও ওয়াইন নিয়ে আসতব্রিটিশদের তৈরিকৃত উলের সঙ্গে বিনিময়ের জন্য। দাসও বেচাকেনা চলত সেখানে। সময়ের সঙ্গে সঙ্গে রোমান সাম্রাজ্যেরবিশালতার দরুণ প্রাদেশিক শাসন দূর্বল হয়ে পড়তে থাকে। এমতাবস্থায় ৫ম শতাব্দীতে ব্রিটেন থেকে রোমান সেনা তুলে নেয়াহয়। নেতৃত্বহীন ব্রিটেনে একজন নেতার আবির্ভাব হয়- কিং আর্থার।

মিলান

ইনসাব্রি উপজাতি প্রথম মিলান নগরের গোড়াপত্তন করে। ‘হিস্টোরিস’ গ্রন্থে পলিবিউস বলেন যে, রোমানরা নিউসকরনেলিয়াস ও স্কিপিও ক্যালভাসের নেতৃত্বে খ্রিষ্টপূর্ব ২২০ সালে এলাকাটি দখল করে নেয় এবং নামকরণ করে‘মিডিওলেনাম।’ রোমান সম্রাটরা মিলানে চুক্তিপত্র স্বাক্ষর করতেন। ২৯০ থেকে ২৯১ সালে সম্রাট ডিওক্লেটিয়ান ও সম্রাটম্যাক্সিমিয়ান এখানে একটি বৈঠকে মিলিত হন এবং তাদের আলোচনার প্রেক্ষিতে মিলানে একটি প্রাসাদ নির্মাণ করা হয়।ধর্মীয় দিক থেকে মিলান আরো বেশি গুরুত্বপূর্ণ। কূটনীতিক ও ধর্মযাজক সেইন্ট এমব্রোস কলম্বিয়া থেকে তার যাত্রা শেষেএই মিলান নগরেই উপস্থিত হন এবং সম্রাট থিওডসিয়াসের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। তবে সম্রাটের সঙ্গে এমব্রোসেরসম্পর্ক যেমন ছিল বন্ধুপ্রতিম তেমনি শত্রুভাবাপন্ন। এছাড়াও ৩১৩ সালে একটি নির্দেশ গোটা সাম্রাজ্যে প্রচার করা হয়, যারমাধ্যমে প্রদেশগুলোর মধ্যে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়।

Manual7 Ad Code

দামেস্ক

এই নগরীর জন্ম খ্রিষ্টের জন্মেরও ৩ হাজার বছর পূর্বে এবং অঞ্চলটি পরিচিত ছিল আশেপাশের সাম্রাজ্যগুলোর যুদ্ধক্ষেত্রহিসেবে। ফেরাউন তৃতীয় তুতমোসের লেখায় “তা-ম্‌স-কু” শব্দে প্রথম দামেস্কের বর্ণনা পাওয়া যায়। খ্রিষ্টপূর্ব ১০০০ সালেআরামিয়ানরা দামেস্ককে নাম দেয় “দামেসকুশ” এবং একটি সাম্রাজ্য স্থাপন করে। কালক্রমে আলেক্সান্ডার দ্য গ্রেট এই নগরীদখল করেন এবং লুট করেন। তার পরে তার উত্তরসূরীরা এই এলাকার অধিপতি হলেও বীর পম্পেই দ্য গ্রেট দামেস্ক আক্রমনকরেন এবং নিজের অধীনে নেন। এরপরে ৬৪ খ্রিষ্ট পূর্বাব্দে সিরিয়ার প্রদেশ হিসেবে দামেস্ককে যুক্ত করেন তিনি। এই দামেস্কেযাওয়ার পথে সেইন্ট পল ঐশ্বরিক বাণী লাভ করেন।

মেক্সিকো সিটি

Manual5 Ad Code

টেনোকটিটলেন নগররাষ্ট্রের শহর এজটেক এর পৌরাণিক ভিত্তি ঈগলের সঙ্গে জড়িত। ১৪০০ সালের দিকে যখনঅভিবাসীরা এই অঞ্চল আগমন করে তখন দেবতা হুইটযিলোপোচটলি এক ঈগলের বেশে তাদের সামনে আবির্ভূত হন এবংলেক টেক্সকোকোর কাছাকাছি একটি ক্যাকটাসের উপর এসে নামেন। আগত অভিবাসীরা সেখানে একতি নগরী দেখতেপান। নাহুয়াটি ভাষায় নগরটির নামের অর্থও “পাথরে জন্মানো নোপাল ক্যাকটাস ফলের পাশে অবস্থিত।” যেহেতু পৌরাণিককাহিনী সেহেতু এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এর। তবে গল্পটি প্রচলিত রয়েছে এখনো। যাই হোক, পরবর্তী ২০০ বছরধরে এজটেক গোত্রের লোকেরা এক চমৎকার সাম্রাজ্য গড়ে তোলে। সম্রাটরা নগরের উন্নয়নের জন্য নালা, মন্দির এবংঅন্যান্য স্থাপনা নির্মাণ করে। অন্যদিকে নগরের প্রজারা সৃষ্টি করে অনন্য সংষ্কৃতি এবং জ্ঞান। হার্নান কোর্টেস নামক বীরএজতেক অঞ্চল আক্রমণ করেন। আজকের মেক্সিকো সিটি অঞ্চলটি হার্নানের দখল করা সেই টেনোকটিটলেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code