৪৯তম মহান বিজয় দিবস পালন করেছে মিলান কনসুলেট

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ইতালি থেকে নাজমুল হোসেন
গৌরব ও প্রাণের স্পন্দন আমাদের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। যথাযথ মর্যাদায় নানান কর্মসূচির মধ্য দিয়ে ৪৯তম মহান বিজয় দিবস পালন করেছে মিলান কনসুলেট।
সকালে কনসুলেট অফিসে সকল কর্মকর্তাবৃন্দ দের সঙ্গে নিয়ে জাতীয় পতাকা উওোলোনের মধ্য দিয়ে বিজয় দিবসের অনুষ্ঠানের সুচনা করেন।
বিজয় দিবসের আলোচনা সভার শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তর্পক অর্পণ করা হয় এবং সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
কনসাল জেনারেল ইকবাল আহমেদ এর সভাপতিত্বে কনসাল শামসুল আহসান এর পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত পার্বত্য চট্রগ্রামের জাতীয় সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার।
মহান বিজয় দিবস উপলক্ষে প্রেরিত মাননীয় প্রধান মন্ত্রী ,রাষ্ট্রপ্রতি ,পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র সচিব এর বাণী পাঠ করেন কনসাল শামসুল আহসান ও ভাইস কনসাল রফিকুল করিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন মিলান লোম্বার্দিয়া আওয়মীলীগের নেতৃবৃন্দরা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমাদের মহান স্বাধীনতা অর্জিত হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশ, আর ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশ গড়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণে সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ পৃথিবীর বুকে আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
পরিশেষে ২০১৯ সালে বৈধ পেতে দেশে সর্বোচ্চ রেমিটেন্স প্রদানকারী ৪ জন প্রবাসীকে এবং ৫ টি প্রতিষ্টানকে সম্মাননা সড়ক প্রদান করা হয়। বিজয়ের গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code