অক্টোবর থেকে কলড্রপে টকটাইম ফেরত

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: মোবাইল ফোনে কথা বলতে বলতে কোনও কারণ ছাড়াই লাইন কেটে গেলে টকটাইম ফেরত পাবেন গ্রাহক। আগামী ১ অক্টোবর থেকে এই নিয়ম চালু হচ্ছে। মোবাইল ফোনে কলড্রপ, কলড্রপ সংক্রান্ত তথ্য ও গ্রাহককে টকটাইম ফেরতের মাধ্যমে ক্ষতিপূরণ দিতে অপারেটরদের জন্য নতুন নির্দেশিকা চালু করেছে বিটিআরসি। সে অনুযায়ী গ্রাহকরা এই সুবিধা পাবেন। সোমবার (২৬ সেপ্টেম্বর) বিটিআরসির সম্মেলন কক্ষে কমিশনের চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার এবং বিশেষ অতিথি হিসেবে একই বিভাগের সচিব মো. খলিলুর রহমান অনলাইনে সংযুক্ত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code