অক্সিজেন কিনতে ভারতকে ৫০ হাজার ডলার অনুদান কামিন্সের

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual3 Ad Code

করোনাভাইরাসের মহামারীতে বিপর্যস্ত ভারত। প্রতিদিনই আক্রাণত-মৃত্যুর রেকর্ড ঘটছে। অক্সিজেনের জন্য হাহাকার সারাদেশজুড়ে। এই অক্সিজেন কিনতে ৫০ হাজার ডলার অনুদান দিলেন কলকাতা নাইটরাইডার্সের অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স।

Manual6 Ad Code

ভারতের ‘পিএম কেয়ারস ফান্ডে’ এই অর্থ দান করেছেন কামিন্স। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। নিজে অর্থ দেওয়ার পাশাপাশি সতীর্থদেরও উৎসাহিত করেছেন পাশে দাঁড়ানোর জন্য।

Manual5 Ad Code

টুইটারে এক বিবৃতিতে কামিন্স বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি পিএম কেয়ারস ফান্ডে অর্থ দেওয়ার জন্য। বিশেষ করে ভারতের হাসপাতাল গুলোর অক্সিজেন কেনার জন্য।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code