অজেয় থাকার লক্ষ্যে ফিল্ডিংয়ে ভারত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ক্রীড়া ডেস্ক:

Manual4 Ad Code

এবারের বিশ্বকাপে এখনো পর্যন্ত দুই দলের অজেয় থাকার সৌভাগ্য হয়েছে। সেই দুটি দল হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। উভয় দলই ৪ ম্যাচ খেলে প্রতিটিতেই জয় পেয়েছে। তবে আজ থেকে আর সমানতালে চলা হবে না দুই দলের।

ধর্মশালায় আজ কোনো এক দলকে যে পরাজয় মেনে নিতে হবে। আর সেটা কার কপালে জুটবে তা ম্যাচ শেষেই জানা যাবে। তবে তার আগে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত।

Manual3 Ad Code

আগে বোলিং করার সিদ্ধান্তের বিষয়ে ভারতীয় অধিনায়ক রোহিত বলেছেন, ‘আমরা প্রথমে বোলিং করব। কোনো নির্দিষ্ট কারণ নেই, গতকাল এখানে অনুশীলন করায় আমরা মনে করছি কিছুটা শিশির পড়বে। পিচ দেখতে ভালো মনে হচ্ছে। আমরা রান তাড়া করে নিজেদের মোমেন্টাম ধরে রাখতে চাই।’

Manual4 Ad Code

টস জিতলে নিউজিল্যান্ডও বোলিং করার সিদ্ধান্ত নিত বলে জানিয়েছেন টম লাথাম। কিউই অধিনায়ক বলেছেন, ‘আমরাও প্রথমে বোলিং করতাম। জানি শিশির আসবে। তবে যাই হোক না গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের মোমেন্টামটা ধরে রাখা।’

নিউজিল্যান্ডের বিপক্ষে আজ একাদশে পরিবর্তন এনেছে ভারত। পরিবর্তনটা যে হবে এটা আগেই জানা গিয়েছিল। তবে একটি নয় দুটি পরিবর্তন করেছে ভারত। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ম্যাচ হার্দিক পান্ডিয়া চোট পাওয়ায় তাঁর বদলে আজ একাদশে সুযোগ পেয়েছেন সূর্যকুমার যাদব। আর শার্দূল ঠাকুরের জায়গায় এসেছেন মোহাম্মদ শামি। অন্যদিকে একাদশে কোনো পরিবর্তন আনেনি কিউইরা।

ভারতের একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, যশপ্রিত বুমরা।

নিউজিল্যান্ডের একাদশ:
টম লাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code