সামনে এগিয়ে যেতে তিন পয়েন্ট পেতেই হবে’

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১১ মাস আগে

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে সুযোগ পেয়েও পয়েন্ট ছিনিয়ে নিতে পারেনি বাংলাদেশ। ৪-৩ গোলে ম্যাচ হেরে গ্রুপ সেরা হওয়াটা অনেক কঠিন হয়ে পড়েছে। এখন বাকি তিন ম্যাচ জিততেই হবে। সঙ্গে অন্য দলের ফল কী হয় সেটার অপেক্ষাতেও থাকতে হবে। তবে হাভিয়ের কাবরেরার দৃষ্টি আপাতত মঙ্গলবারের ম্যাচে। হংকংয়ের বিপক্ষে তাদের মাঠে বাংলাদেশ সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টার ম্যাচে তিন পয়েন্টই লক্ষ্য।

Manual8 Ad Code

সোমবার হংকংয়ে সংবাদ সম্মেলনে স্প্যানিশ কোচ এই ম্যাচের জন্য অপেক্ষায় আছেন জানিয়ে বলেছেন, ‘আমরা যথেষ্ট সময় নিয়েছি, বিশেষ করে সুস্থ হয়ে ওঠা এবং হংকংয়ের পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য। প্রয়োজনীয় মিটিংগুলোও হয়েছে, তাই আজকের সেশনের জন্য এবং আগামীকালের বড় ম্যাচের জন্য আমরা মুখিয়ে আছি।’ নিজের দলের পরিচয়টাও পরিষ্কার করেছেন কাবরেরা। জামাল ভূঁইয়ারা নিজেদের নিংড়ে দেওয়ার জন্য
যে প্রস্তুত তাও বলেছেন কোচ, ‘একটি দল বা এই গ্রুপের পরিচয় নির্ধারণ করে এমন একটি বিষয় হলো—উদ্যম, আগ্রাসন, প্রতিযোগিতামূলক মানসিকতা। আমি পুরোপুরি একমত, এটা আমরা সবসময় আলোচনা করি এবং এটা আমাদের দলের দর্শন বা পরিচয়ের অংশ।’হংকং দলের নিয়মিত গোলকিপার এমবুয়েলে চোটে পড়ে ছিটকে গেছেন। যদিও কাবেরার কাছে সেটা বড় কিছু নয়, ‘এমবুয়েলে তাদের সবচেয়ে অভিজ্ঞ গোলকিপার। দুর্ভাগ্যজনকভাবে তিনি বড় ধরনের ইনজুরিতে পড়েছেন। আমরা তার জন্য শুভকামনা জানাই। তার জায়গায় আরেকজন বিকল্প খেলোয়াড় থাকবে, যার মানও ভালো।’

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code