অনলাইন পাইরেসি নিয়ে কঠোর সিদ্ধান্ত আদালতের, বিচ্ছিন্ন হতে পারে ইন্টারনেট

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১০ মাস আগে

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট : আদালত কক্স কমিউনিকেশনের বিরুদ্ধে রায় দিলে সব ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানকেই পরবর্তীতে গ্রাহকদের অবৈধভাবে কপিরাইট সুরক্ষিত শিল্প ডাউনলোড করার দায় নিতে হবে। অনলাইন পাইরেসিতে সহযোগিতার অভিযোগে অ্যামেরিকার তৃতীয় বৃহত্তম ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান কক্স কমিউনিকেশনের বিরুদ্ধে ১ বিলিয়ন ডলার জরিমানার বিষয়ে সিদ্ধান্ত জানাবে আদালত। এবিসি নিউজ জানায়, সোমবার এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে সুপ্রিম কোর্টে শুনানির দিন ধার্য করা হয়েছে।

Manual6 Ad Code

সংবাদমাধ্যমটির খবরে উল্লেখ করা হয়, গ্রাহকরা অবৈধভাবে কপিরাইট সুরক্ষিত গান, ভিডিও, টিভি শো ডাউনলোড করলে এর দায় ইন্টারনেট সরবরহকারী প্রতিষ্ঠানকেও নিতে হবে বলে দাবি জানায় অ্যামেরিকার কয়েকটি মিডিয়া কোম্পানি। এ দাবির ভিত্তিতে কক্স কমিউনিকেশনের বিরুদ্ধে গ্রাহকদের অনলাইন পাইরেসিতে সহযোগিতা করার অভিযোগ দায়ের করে সনি মিউজিক এন্টারটেইনমেন্টসহ বেশ কয়েকটি মিডিয়া প্রতিষ্ঠান। ফেডারেল আপিল কোর্ট অভিযোগটি বহাল রাখে।

আদালত কক্স কমিউনিকেশনের বিরুদ্ধে রায় দিলে সব ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানকেই পরবর্তীতে গ্রাহকদের অবৈধভাবে কপিরাইট সুরক্ষিত শিল্প ডাউনলোড করার দায় নিতে হবে। এমন বাস্তবতায় কক্স কমিউনিকেশন কর্তৃপক্ষ মামলাটি বাতিলের অনুরোধ জানিয়েছে। কক্স কমিউনিকেশন জানায়, আদালত ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে রায় দিলে অনলাইন পাইরেসির দায়ে অসংখ্য জায়গায় ইন্টারনেট বিচ্ছিন্ন করতে হবে। সেই সঙ্গে কোনো গ্রাহক ব্যক্তিগত উদ্যোগে অবৈধভাবে কিছু ডাউনলোড করলে সেটি প্রতিষ্ঠানের পক্ষে চিহ্নিত করা সম্ভব নয় বলে জানায় কর্তৃপক্ষ।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code