অনেকেই জানেন না মহাসড়কে গাড়ি চালানোর সংকেত

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

বিশেষ প্রতিবেদন: ভ্রমণে গেলে পিচঢালা সড়কে হলুদ বা সাদা দাগ তো সবারই নজরে আসে। কিন্তু কখনও কি ভেবেছেন, কেন এই দাগ? নিশ্চয়ই কোনও কারণ রয়েছে, ভেবেই হয়তো যাত্রী হিসেবে এই কৌতূহল নিবারণ করেছেন। কিন্তু একজন চালককে অবশ্যই এ সম্পর্কে জানতে হয়। আসলে তারা কতটুকু অবগত, এ বিষয়ে জানতেই কথা হয় রায়হানুল হক নামে এক চালকের সঙ্গে। প্রায় তিন বছর ধরে গাড়ি চালান তিনি। মহাসড়কে টানা সাদা দাগ থাকলে তার অর্থ কী বোঝায়, জানতে চাইলে তিনি বলেন, ‘এর অর্থ গাড়ি সোজা যাবে।’ শিশির নামে আরেক চালক তাকে থামিয়ে বলেন, ‘আসলে যেখানে ডিভাইডার থাকে না, সেখানে এই লাইন থাকে।’ প্রকৃতপক্ষে দুজনের উত্তরই ভুল। ট্রাফিক নিয়মে এই দাগের অর্থ হলো, চালক গাড়ির লেন পরিবর্তন করতে পারবেন না।

আবার টানা সাদা লাইনের মতোই সড়কে কাটা সাদা লাইনও থাকে। এই লাইনের অর্থ হলো- আপনি লেন পরিবর্তন করতে পারেন, তবে সাবধানে এবং যথাযথ সতর্কতার সঙ্গে। টানা হলুদ লাইন থাকলে অন্য গাড়িকে ওভারটেক করা যাবে। তবে হলুদ লাইনকে ক্রস করা যাবে না। সবসময় হলুদ লাইনের বাম দিকেই থাকতে হবে। এসব নিয়ম আবার দেশভেদে ভিন্ন হয়। রাস্তায় টানা হলুদের মতো যদি কাটা হলুদ লাইন থাকে, তবে অন্য গাড়িকে পাস দেওয়া এবং ওভারটেক করা যাবে।

Manual7 Ad Code

সাধারণত নিয়মিত গাড়ি চালান না, হুট করে শহর থেকে বেরিয়ে মহাসড়কে যান; এমন চালকদের বেশিরভাগই মনে করতে পারেন না, রাস্তায় দেওয়া সাদা-হলুদ নানা রকমের সংকেতের কোনটার কী মানে। আর নিয়মিত যারা চালান, তারা এই দাগের অর্থ জানলেও মানার প্রয়োজন বোধ করেন না। আর এর ফলে দুর্ঘটনাও ঘটছে অহরহ। যদিও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মনে করে, লাইসেন্সধারী সবাই এসব সংকেতের মানে জানেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code