অন্টারিওতে আবারও বিয়ার স্টোর বন্ধের ঢেউ, সেপ্টেম্বরেই বন্ধ হয়েছে আরও দশটি শাখা

লেখক: Rumie
প্রকাশ: ৭ মাস আগে

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট : অন্টারিওতে অ্যালকোহল খুচরা বিক্রির বাজারে বড় ধরনের রদবদল শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে প্রদেশজুড়ে অ্যালকোহল বিক্রির ক্ষেত্রে একচ্ছত্র নিয়ন্ত্রণ ধরে রাখা দি বিয়ার স্টোর এখন ক্রমশ ব্যবসা সংকোচনের পথে। ইতিমধ্যে কয়েক ডজন শাখা বন্ধের পর নতুন করে আরও ১০টি শাখা বন্ধের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। আগামী ১৪ সেপ্টেম্বর ২০২৫-এর মধ্যে এসব শাখার কার্যক্রম স্থায়ীভাবে গুটিয়ে নেওয়া হবে।

Manual5 Ad Code

নতুন তালিকায় যে ১০টি বিয়ার স্টোরের কার্যক্রম বন্ধ হবে, তার মধ্যে টরন্টোর দুটি এবং অটোয়া, হ্যামিল্টন ও বার্লিংটনের একটি করে শাখা রয়েছে। এছাড়া প্রদেশের আরও কয়েকটি শহরের স্টোরও বন্ধ হয়ে যাবে। বন্ধ হতে যাওয়া শাখাগুলো হলো – ২০২০ অ্যাপলবাই লাইন, বার্লিংটন (ON L7L 6M6), ৩৩২২৫ হাইওয়ে #১৭, ডিপ রিভার (ON K0J 1P0), ২২৯ ড্যানডার্ন স্ট্রিট এস, হ্যামিল্টন (ON L8P 4K8), ১২৩৩৪ হাইওয়ে #৪১ পিও বক্স ১৭, নর্থব্রুক, ১৯১০ সেন্ট লরেন্ট বুলভার্ড, অটোয়া, এরি স্ট্রিট এ ও #২১ হাইওয়ে, রিজটাউন, ৪৪৭৯ কিংস্টন রোড, স্কারবোরো, ৪১ ফ্রন্ট স্ট্রিট, সিওক্স লুকআউট, ৬৩৬ গ্রিনউড এভিনিউ, টরন্টো এবং ৪৬৮১ হাইওয়ে #৭, ইউনিয়নভিল।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code