অপো এফ১৯ এখন বাজারে

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:

Manual5 Ad Code

প্রযুক্তিপ্রেমীদের জন্য এফ সিরিজের আরেক ধামাকা এফ১৯ বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে অপো বাংলাদেশ।  এক অনলাইন ইভেন্টের মাধ্যমে ফোনটি দেশের বাজারে উন্মোচন করা হয়। ৩৩ ওয়াট ফ্ল্যাশ চার্জ সুবিধা সম্বলিত ফোনটিতে রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার বিশাল ব্যাটারি। ফলে বাইরে সারাদিনের মোবাইলের সব কাজ নির্বিঘ্নে সেরে ফেলা যাবে একবার চার্জেই। চার্জ নিয়ে কোনো বাড়তি চিন্তা করতে হবে না। আবার এতে ফ্ল্যাশ চার্জিং সুবিধা থাকার কারণে ঘরে ফিরে দ্রুত চার্জ করেও নেওয়া যাবে। সাধারণত, অধিক মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সম্বলিত হ্যান্ডসেটগুলো বেশ মোটা হয় কিন্তু, অপোর অত্যাধুনিক ব্যাটারি প্রযুক্তি হাই-ব্যাক আপ নিশ্চিত করার পাশাপাশি হ্যান্ডসেটটিকেও স্লিম রেখেছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code