ফেসবুকে বেড়েছে হেট কনটেন্ট

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: 

Manual8 Ad Code

বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ছবি প্রকাশের জনপ্রিয় প্ল্যাটফর্ম ফেসবুক মালিকানাধীন ইন্সটাগ্রামে বেড়েছে ‘হেট কনটেন্ট’ ও ‘বুলিং’ এর মতো ঘটনা। ২০২০ সালের শেষ তিন মাসের তুলনায় ২০২১ সালের প্রথম তিন মাসে ফেসবুক ও ইন্সটাগ্রাম ব্যবহারকারীদের মাঝে এমন প্রবণতা দেখছে ফেসবুক কর্তৃপক্ষ। সম্প্রতি ২০২১ সালের প্রথম প্রান্তিক অর্থ্যাৎ প্রথম তিন মাস সময়ের কমিনিউটি স্ট্যান্ডার্ড এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে ফেসবুক। প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট গায় রোসেন প্রকাশিত ওই প্রতিবেদনে দেখা যা, ২০২০ সালের শেষ প্রান্তিকের তুলনায় ২০২১ সালের প্রথম প্রান্তিকে ফেসবুক ও ইন্সটাগ্রাম প্ল্যাটফর্মে অর্গানাইজড হেট কনটেন্ট বা সংগঠিত ঘৃণাবাচক কনটেন্ট, সাইবার বুলিং ও হয়রানির মতো অপরাধ বেশি সংঘটিত হয়েছে। তবে হেট স্পিচ বা ঘৃণামূলক বক্তব্যের পরিমাণ কমেছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code