অবকাঠামো উন্নয়নে নতুন দিগন্ত কমলগঞ্জ পৌরসভায়

লেখক: Shiuly
প্রকাশ: ১২ মাস আগে

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর প্রশাসনের জনকল্যাণমুখী নানা উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নে বদলে যাচ্ছে পৌরসভার সামগ্রিক চিত্র। প্রাণ ফিরে পেয়েছে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও বাজার। বিশেষ করে ভানুগাছ বাজারে স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীদের নিজস্ব অর্থায়নে নির্মিত নতুন দোকানকোটা ইতিমধ্যেই দৃষ্টিনন্দন রূপ পেয়েছে। এসব থেকে মাসিক ভাড়া আদায়ের মাধ্যমে পৌরসভার রাজস্ব আয়ও বাড়বে বলে আশা করা হচ্ছে।

বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মাখন চন্দ্র সূত্রধর ক্লান্তিহীন পরিশ্রমে কাজ করছেন পৌরসভার উন্নয়ন ও জনকল্যাণে।

পৌরসভা সূত্রে জানা গেছে, ভানুগাছ বাজারের পূর্ব ও পশ্চিম পাশের নালার ওপর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ২০২৩ সালের ডিসেম্বর মাসে ইজিপি টেন্ডারের আওতায় ড্রেন ও স্ল্যাব নির্মাণ করা হয়। তৎকালীন পৌর মেয়র মো. জুয়েল আহমদের পরিকল্পনা অনুযায়ী, স্ল্যাবের উপর ভবিষ্যতে সেমিপাকা দোকান নির্মাণের মাধ্যমে পৌরসভা রাজস্ব বৃদ্ধি করবে সে লক্ষ্যে এই কাজ এগিয়ে চলছে।

Manual6 Ad Code

কিন্তু সম্প্রতি একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে পৌরসভার চলমান উন্নয়ন কার্যক্রমে বাধা সৃষ্টির চেষ্টা করছে।

স্থানীয় ব্যবসায়ী কাজী মামুনুর রশীদ, আবু তালেব, আরমান হোসেন দুলন প্রমুখ বলেন, “পৌরসভার এই উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়। বাজারের চিত্র এখন আমূল বদলে গেছে। আগে যদি এমন উন্নয়ন হতো, আজ ভানুগাছ বাজার আরও এগিয়ে থাকত।”

Manual8 Ad Code

নিজস্ব অর্থায়নে দোকানকোটা নির্মাণকারী, পারভেজ, শুভ, রাজন, বাবলু, সাদ্দাম, জহির, মুক্তাদিরসহ আরও অনেকে জানান, “আমরা পৌরসভার অনুমতি নিয়ে নিজ অর্থে দোকান তৈরি করেছি। এর বিপরীতে পৌরসভা আমাদের কাছ থেকে মাসিক ভাড়া নেবে। এতে সরকারের রাজস্ব আয় বাড়বে। অথচ কিছু কুচক্রী মহল অপপ্রচার চালিয়ে উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে।”

Manual8 Ad Code

ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সভাপতি ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান গোলাম কিবরিয়া সফি বলেন, “স্থানীয় উদ্যোক্তা ও বণিক সমিতির সহায়তায় এই দোকানকোটা নির্মাণ করা হয়েছে। এতে ব্যবসায়ী, পৌরসভা ও সরকার সবাই উপকৃত হবে। বর্তমান প্রশাসক নাগরিক সমস্যার কথা শুনলেই দ্রুত পদক্ষেপ নিচ্ছেন। অল্প সময়ে তিনি সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।”

কমলগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মুহাম্মদ বেলাল আহম্মদ জানান, “নতুন দোকানকোটা নির্মাণের পর ভানুগাছ বাজারের চিত্র সম্পূর্ণ বদলে গেছে। আগে জায়গাগুলো অরক্ষিত ছিল, এখন সুরক্ষিত। এতে রাজস্ব আয় বাড়বে এবং বাজার হবে আরও পরিপাটি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ গেজেট অতিরিক্ত, অক্টোবর ৬, ২০০৯ সালের পৌরসভার সম্পত্তি চুক্তি ৪৪-১ (ক) ও ৪৪-২ (খ) অনুযায়ী পৌরসভা নিজস্ব বা প্রাপ্ত সম্পত্তির ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের ব্যবস্থা নিতে পারে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মাখন চন্দ্র সূত্রধর বলেন, “আমি আমার দায়িত্ববোধ থেকেই এসব উন্নয়ন কাজ করছি। যতদিন দায়িত্বে আছি, ততদিন কমলগঞ্জ পৌরসভা ও উপজেলার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাব। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সবার সহযোগিতা কামনা করছি।”
সংক্ষেপে:
ভানুগাছ বাজারে দোকানকোটা নির্মাণ ও অবকাঠামোগত উন্নয়নের ফলে বদলে যাচ্ছে কমলগঞ্জ পৌরসভার চিত্র। প্রশাসক মাখন চন্দ্র সূত্রধরের নেতৃত্বে পৌরসভার রাজস্ব আয় বৃদ্ধি ও নাগরিক সুবিধা উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • অবকাঠামো উন্নয়নে নতুন দিগন্ত কমলগঞ্জ পৌরসভায়
  • Manual1 Ad Code
    Manual8 Ad Code