অবাক মার্ক জাকারবার্গের স্ত্রী

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: বর্তমানে আলোচনার শিরোনামে রয়েছে অনন্ত আম্বানী ও রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন দেশ-বিদেশের বড় বড় ব্যক্তিত্বরা। তিন দিনের প্রি-ওয়েডিং অনুষ্ঠান শেষ হয়েছে গতকাল রোববার। বিয়ের এই অনুষ্ঠানে হাজির হয়েছেন বিল গেটস, ইভাঙ্কা ট্রাম্প, মার্ক জাকারবার্গ এবং গুগলের সিইওসহ আন্তর্জাতিক ক্ষেত্রের অনেক বড় বড় ব্যক্তিত্বরা। প্রি-ওয়েডিং অনুষ্ঠানের অনেক ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এর মধ্যে ইনস্টাগ্রামে একটি ভিডিও দেখা যাচ্ছে। যেখানে দেখা যাচ্ছে মার্ক জাকারবার্গের স্ত্রী অনন্তের ঘড়ি দেখে রীতিমতো হতবাক হয়ে গেছেন। ভিডিওতে দেখা গেছে, কথা বলতে বলতে জাকারবার্গের স্ত্রী প্রিসিলার চোখ পড়ে অনন্ত আম্বানীর ঘড়ির ওপর। ঘড়িটি দেখে তিনি রীতিমতো অবাক হয়ে যান। ঘড়ি নিয়ে তিনি অনন্ত আম্বানীর সঙ্গে কথাও বলেন। তিনি বলেন,ঘড়িটি দুর্দান্ত। এটা দেখতে দারুণ জাকারবার্গও এ প্রসঙ্গে জানান,আমিও এই বিষয়টি তাকে বলেছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code